West Bengal New Railway Project | All Planned and Upcoming Rail Routes of West Bengal — Transcript
Full transcript
- 0:00পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে
- 0:02দক্ষিণবঙ্গ, পাহাড়ি অঞ্চল থেকে দীঘা সব
- 0:06জায়গাতেই কম বেশি রেললাইন কানেক্টিভিটি
- 0:08রয়েছে। তবে নতুন রেললাইনের অনেক প্রজেক্ট
- 0:11প্ল্যান করা আছে অনেক বছর ধরেই। কিন্তু
- 0:14এখনো সেই রেল প্রজেক্ট সম্পূর্ণ হয়নি।
- 0:16তার পেছনে অনেক কারণ থাকতে পারে। যেমন
- 0:19ধরুন পরিবেশ ও বন্যপ্রাণী সংক্রান্ত।
- 0:22বিশেষ করে উত্তরবঙ্গের জঙ্গল এলাকায়।
- 0:25আবার হতে পারে কিছু ভৌগোলিক পরিবেশের
- 0:28কারণে। যেমন ধরুন উত্তরবঙ্গের পাহাড় কেটে
- 0:31টানেল তৈরি করা অথবা দক্ষিণবঙ্গের নদীর
- 0:34উপর ব্রিজ তৈরি করা। তবে পশ্চিমবঙ্গে
- 0:37বেশিরভাগ ক্ষেত্রে শোনা গেছে যে ল্যান্ড
- 0:40একুজিশন ইস্যু অর্থাৎ জমি সংক্রান্ত
- 0:42সমস্যার কারণে এখনো বেশিরভাগ প্ল্যান করা
- 0:45প্রজেক্ট সম্পন্ন হয়নি। তবে আগামী
- 0:48ভবিষ্যতে একটা আশা নিয়ে আমরা অপেক্ষায়
- 0:50আছি। একদিন সেই লাইনগুলোতেও রেলগাড়ি
- 0:53দৌড়োবে। তাহলে চলুন এই ভিডিও থেকে ডিসকাস
- 0:56করব সেই লাইনগুলো কোথায় কোথায় রয়েছে
- 0:59প্রথমে চলে আসুন উত্তরবঙ্গে শিলিগুড়ি
- 1:02জাংশন শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার লাইনটা
- 1:05ধরে গেলে দার্জিলিং ডিস্ট্রিক্টের সেবক
- 1:07স্টেশন আসছে যদিও এই প্রজেক্টটা
- 1:10পশ্চিমবঙ্গ এবং সিককিমের মধ্যে পড়ছে তাও
- 1:13রেখেছি সেবক রংপো লাইন 44 কিলোমিটার এর
- 1:16রেললাইন এই লাইনটা ধরে আরো এগিয়ে গেলে
- 1:19আসছে নিউ মাল জাংশন স্টেশন তারপর
- 1:22জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের এর চালসা স্টেশন
- 1:25একটা রেললাইন প্ল্যান করা আছে চালসা নকশাল
- 1:28রেললাইন প্রায় 20 km এর রেললাইন চালসা
- 1:32থেকে ডুয়ারস অঞ্চলের মাটেলিল্লি স্টেশন
- 1:35তারপর ভুটান বর্ডারে নকশাল পর্যন্ত
- 1:37রেললাইন প্ল্যান আছে এটা কালিংপং
- 1:40ডিস্ট্রিক্টে পড়ছে তারপর চালসা থেকে
- 1:42অনেকটা রেলপথ পেরিয়ে আসছে আলিপুরদুয়ার
- 1:45ডিস্ট্রিক্টের রাজা ভাত খাওয়া স্টেশন
- 1:47এখানে আছে রাজা ভাত খাওয়া জয়ন্তী লাইন
- 1:5015 কিলোমিটার এর একটি রেললাইন প্ল্যান করা
- 1:53আছে। মাঝে রয়েছে বকসা রোড। তারপর
- 1:56আলিপুরদুয়ার জাংশন হয়ে লাইনটা আসামের
- 1:59দিকে চলে যাচ্ছে। আমার ডিভিশন রুটম্যাপের
- 2:02ভিডিওগুলো না দেখে থাকলে দেখা শুরু করে
- 2:04দিন। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে।
- 2:07তারপর চলে আসুন মালদা দিনাজপুর অঞ্চলে।
- 2:10মালদা টাউন থেকে উত্তর দিকে এগিয়ে গেলে
- 2:12আসছে একলাখি জাংশন স্টেশন। একলাখি থেকে
- 2:16ডানদিকে যাচ্ছে বালুরঘাট ব্রাঞ্চ লাইন। এর
- 2:19উপর রয়েছে গাজল স্টেশন। মালদা
- 2:21ডিস্ট্রিক্টে পড়ছে। এই গাজল থেকে উত্তর
- 2:24দিকে একটা নতুন রেললাইনের প্ল্যান আছে।
- 2:26গাজল ইতাহার রেললাইন। 27 কিলোমিটার এর
- 2:30রেললাইন। ইতাহার জাংশনটা উত্তর দিনাজপুর
- 2:33ডিস্ট্রিক্টে পড়ে আছে। তারপর আবার ইতাহার
- 2:35থেকে আরো উত্তর দিকে নতুন লাইনের প্ল্যান
- 2:38রয়েছে। ইতাহার থেকে 22 কিলোমিটার পর আসছে
- 2:41রায়গঞ্জ স্টেশন। এই রায়গঞ্জ স্টেশনটা
- 2:44উত্তর দিনাজপুর জেলায় পড়ছে এবং বার্সই
- 2:47রাধিকাপুর ব্রাঞ্চ লাইনের উপর। আবার আসুন
- 2:49ইতাহার জাংশনে। ইতাহার থেকে আরেকটা লাইন
- 2:52প্ল্যান করা আছে দক্ষিণ দিনাজপুর
- 2:54ডিস্ট্রিক্টের বুনিয়াদপুর স্টেশন পর্যন্ত
- 2:5727 কিলোমিটার এর রেললাইন। ইতাহার
- 3:00বুনিয়াদপুর লাইন। এই বুনিয়াদপুর
- 3:02স্টেশনটা পড়ছে একলাখি বালুরঘাট ব্রাঞ্চ
- 3:04লাইনের উপর। এবারে এই বুনিয়াদপুর থেকে
- 3:07আরেকটা লাইন প্ল্যান করা আছে।
- 3:09বুনিয়ায়দপুর থেকে উত্তর দিকে লাইনটা
- 3:11এক্সটেন্ড করে বার্সই রাধিকাপুর লাইনের
- 3:13ওপর কালিয়াগঞ্জ স্টেশন পর্যন্ত প্ল্যান
- 3:16করা আছে। 34 কিলোমিটার এর রেললাইন
- 3:18বুনিয়াদপুর থেকে কালিয়াগঞ্জ। এবারে
- 3:21দেখুন বার্সই রাধিকাপুর লাইনটা। যেই
- 3:23লাইনটা বললাম গাজল থেকে ইতাহার হয়ে
- 3:26রায়গঞ্জ পর্যন্ত প্ল্যান করা আছে। সেটা
- 3:29আরো এক্সটেনশনের প্ল্যান রয়েছে। রায়গঞ্জ
- 3:32থেকে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের
- 3:34ডালখোলা স্টেশন পর্যন্ত 43 কিলোমিটার এর
- 3:37রেললাইন রায়গঞ্জ ডালখোলা। এটা হলো একলাখি
- 3:40বালুরঘাট ব্রাঞ্চ লাইন। বর্তমানে বালুরঘাট
- 3:43পর্যন্ত লাইন রয়েছে। ভবিষ্যতে আরো
- 3:45এক্সটেনশনের প্ল্যান রয়েছে হিলি পর্যন্ত।
- 3:48এবারে চলে আসুন রামপুরহাট পেরিয়ে
- 3:51সাইথিয়া জাংশন। বীরভূম ডিস্ট্রিক্টের
- 3:53সাইথিয়া জাংশন স্টেশন। এই সাইথিয়া থেকে
- 3:56একটা রেললাইন প্ল্যানের মধ্যে আছে 56
- 3:59কিলোমিটার লাইনটা এক্সটেন্ড করে
- 4:01মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের চৌড়িগাছা
- 4:03স্টেশন পর্যন্ত। এই চৌড়িগাছা স্টেশনটা
- 4:05পড়ছে কাটোয়া আজিমগঞ্জ লাইনের উপর।
- 4:08সাইথিয়া থেকে ডানদিকের লাইনটা যাচ্ছে
- 4:11অন্ডালের দিকে। আর স্ট্রেট লাইনটা
- 4:13বর্ধমানের দিকে। এই অন্ডার লাইনের উপর
- 4:16পড়ছে সিউড়ি স্টেশন। এই সিউড়ি থেকে একটা
- 4:19রেললাইন প্ল্যান করা আছে। সিউড়ি
- 4:21প্রান্তিক লাইন। প্রায় 34 কিলোমিটার এর
- 4:24রেললাইন। প্রান্তিক স্টেশনটা রামপুরহাট
- 4:27বর্ধমান সেকশনের উপর পড়ছে। বোলপুরের পরেই
- 4:29প্রান্তিক। এই যে সাঁথি আর প্রান্তিকের
- 4:32মধ্যে একটা স্টেশন দেখছেন আমদপুর জাংশন
- 4:35স্টেশন। এখান থেকে একটা লাইন চলে গেছে
- 4:37কাটোয়ার দিকে। কাটোয়া জাংশনটা পড়ছে
- 4:40পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে। এবারে আসুন
- 4:43কাটোয়া জাংশনে। কাটোয়া জাংশন থেকে
- 4:45অনেকগুলো লাইন এদিক ওদিক বেরচ্ছে। যেই
- 4:48লাইনটা দক্ষিণ পশ্চিম দিকে যাচ্ছে সেটা
- 4:50হচ্ছে কাটোয়া বর্ধমান লাইন। এই কাটোয়া
- 4:53বর্ধমান লাইনের উপর পড়ছে নিগন স্টেশন।
- 4:56পূর্ব বর্ধমান জেলা। একটা রেললাইন প্ল্যান
- 4:58করা আছে নিগন থেকে পূর্ব বর্ধমানের
- 5:01মঙ্গলকট পর্যন্ত। এইট কিলোমিটার এর
- 5:04রেললাইন। এবারে আসুন বর্ধমান জাংশনে।
- 5:07উত্তরদিকে খানা হয়ে একদিকে আসানসোল
- 5:09আরেকদিকে রামপুরহাট। আর পূর্ব দিকে যাচ্ছে
- 5:12হাওড়া কড লাইন আর মেইন লাইন। ডানদিকেরটা
- 5:15কড আর বাঁদিকেরটা মেইন লাইন। এই মেন
- 5:17লাইনের উপর পড়ছে মেমারি স্টেশন। পূর্ব
- 5:20বর্ধমান জেলা। এই মেমারি থেকে একটা
- 5:23রেললাইন প্ল্যান করা আছে। মেমারি থেকে 35
- 5:26কিলোমিটার পর মন্টেশ্বর পর্যন্ত। আবার
- 5:29মন্টেশ্বর থেকে 34 কিলোমিটার ডিস্টেন্সের
- 5:32রেললাইন প্ল্যান করা আছে দাইহাট স্টেশন
- 5:34পর্যন্ত। এটাও পড়ছে পূর্ব বর্ধমান
- 5:37ডিস্ট্রিক্টে। তারপরেই আসছে কাটোয়া জাংশন
- 5:39স্টেশন। এই দাইহাট স্টেশনটা পড়ছে
- 5:42ব্যান্ডেল কাটোয়া লাইনের উপর। এবারে
- 5:44বর্ধমান থেকে খানা হয়ে আসানসোলের দিকে
- 5:47চলুন। অন্ডাল স্টেশন থেকে অনেকগুলো লাইন
- 5:50বেরোচ্ছে। একটা লাইন মাঝ বরাবর বেরোচ্ছে।
- 5:53অন্ডাল সীতারামপুর ব্রাঞ্চ লাইন। এই
- 5:55লাইনের উপর রয়েছে বারাবণী স্টেশন। পশ্চিম
- 5:59বর্ধমান ডিস্ট্রিক্ট। এই বারাবণী থেকে 9
- 6:01কিলোমিটার দূরে একটা রেললাইন প্ল্যান আছে।
- 6:04কাজী নজরুল ইসলামের জন্মস্থান চুরুলিয়া
- 6:07পর্যন্ত। তারপর হয়তো গৌরান্দি পর্যন্ত
- 6:10লাইনটা এক্সটেন্ড করতে পারে। সবটাই পশ্চিম
- 6:13বর্ধমান জেলায়। এবারে আসানসোল থেকে চলে
- 6:16আসুন জঙ্গল মহলের দিকে। বিষ্ণুপুর জাংশন
- 6:18থেকে বুঝুন। দক্ষিণ দিকে গড়বেতা হয়ে
- 6:21মেদিনীপুর তারপর খড়কপুর। উত্তরদিকে
- 6:24বাঁকুড়া আদ্রা। পূর্বদিকে শেওরাফুলি
- 6:26লাইন। সেই লাইনে একটু বাদে যাব। এখন দেখুন
- 6:29বিষ্ণুপুর থেকে পশ্চিম দিকে নতুন লাইন
- 6:32প্ল্যান করা আছে। বাঁকুড়া ডিস্ট্রিক্টের
- 6:35উপারসোল হয়ে তারপর লাইনটা গিয়ে কানেক্ট
- 6:37করবে খাত্রা স্টেশনে। তারপর এই খাটটা থেকে
- 6:40দক্ষিণ দিকেও লাইন প্ল্যান করা আছে।
- 6:43মুকুটমণিপুর যেটা একটা উইকেন্ড
- 6:45ডেস্টিনেশন। তারপর বাঁকুড়া জেলার
- 6:47ঝিলিমিলি স্টেশন এত পর্যন্ত প্ল্যান করা
- 6:50আছে। কিছু কিছু হয়তো আন্ডার কনস্ট্রাকশনও
- 6:53আছে। তারপর আবার খাটরা থেকে উত্তর দিকে
- 6:56লাইন এক্সটেনশনের প্ল্যান রয়েছে।
- 6:58বাঁকুড়া জেলার কলাবতী স্টেশন পর্যন্ত।
- 7:01কলাবতী থেকেও লাইন এক্সটেন্ড করে ছাতনা
- 7:04স্টেশনে মিশবে। এই ছাতনা স্টেশনটা
- 7:06বাঁকুড়া থেকে আদ্রা যাওয়ার পথে পড়ে। এই
- 7:09কলাবতী থেকে আরেকটা লাইন প্ল্যান রয়েছে।
- 7:12পুরুলিয়া ডিস্ট্রিক্টের হুড়া স্টেশন
- 7:14হয়ে লাইনটা গিয়ে মিশবে পুরুলিয়া জাংশন
- 7:16স্টেশনে। বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায়
- 7:19এই প্ল্যানগুলো রয়েছে। এদিকে সম্ভবত
- 7:22বাঁকুড়া থেকে মেঝিয়া থারমাল হয়ে
- 7:24রানীগঞ্জ আর বাঁকুড়ার মশাগ্রাম লাইনের
- 7:27উপর বেলিয়াটর স্টেশন থেকে দুর্গাপুর
- 7:30পর্যন্ত লাইনের কথা হয়েছে। সার্ভে
- 7:32হয়েছে। তবে ভবিষ্যতে হবে কিনা দেখা যাবে।
- 7:35এবারে আসুন বিষ্ণুপুর শেওরাফুলি লাইনে। এর
- 7:38উপর পড়ছে হুগলী জেলার তারকেশ্বর স্টেশন।
- 7:41অনেকগুলো লাইন প্যান করা আছে এর মধ্যে।
- 7:44প্রথমে দেখুন তারকেশ্বর থেকে নাইন
- 7:46কিলোমিটার রেল এক্সটেনশন করে ধনিয়াখালি
- 7:49হল স্টেশন পর্যন্ত প্ল্যান আছে। এই
- 7:51ধনিয়াখালী স্টেশনটা পড়ছে হাওড়া বর্ধমান
- 7:54কড লাইনের উপর। অর্থাৎ যেই লাইনটা ডানকুনি
- 7:57হয়ে বর্ধমানের দিকে যাচ্ছে এবং হুগলি
- 8:00ডিস্ট্রিক্টে পড়ছে। তারপর আবার
- 8:02ধনিয়াখালি থেকে লাইনটা এক্সটেন্ড করে
- 8:04নিয়ে যাবে হুগলী জেলার মগরা স্টেশন
- 8:07পর্যন্ত। এই মগরা স্টেশনটা পড়ছে হাওড়া
- 8:10বর্ধমান মেইন লাইনে। অর্থাৎ যেই লাইনটা
- 8:12ব্যান্ডেল হয়ে বর্ধমানের দিকে যাচ্ছে।
- 8:15তারকেশ্বর থেকে মগরা 52 কিলোমিটার এর একটি
- 8:18রেলপথ প্ল্যানের মধ্যে আছে। এবারে হয়তো
- 8:21মগরা থেকে আরো লাইনটা এক্সটেন্ড করে
- 8:23ব্যান্ডেল কাটোয়া লাইনের ত্রিবেণী
- 8:26পর্যন্ত নিতে পারে। আবার আসুন তারকেশ্বরে।
- 8:29এবারে দক্ষিণ দিকে কিছু প্ল্যান রয়েছে।
- 8:31তারকেশ্বর থেকে 22 কিলোমিটার পর হুগলী
- 8:35জেলার ফুরফুরা শরীফ পর্যন্ত রেললাইন
- 8:37প্ল্যান আছে। তারপর ফুরফুরা শরীফ থেকে
- 8:40পূর্বদিকে কড লাইনের উপর বারুই পাড়া
- 8:43স্টেশন পর্যন্ত লাইনটা এক্সটেন্ড করতে
- 8:45পারে। এটা 12 কিলোমিটার ডিস্টেন্স। আরো
- 8:48আছে ফুরফুরা শরীফ থেকে 20 কিলোমিটার
- 8:51লাইনটা এক্সটেন্ড করে জঙ্গলপাড়া হয়ে
- 8:53ডানকুনি জাংশন পর্যন্ত রেললাইন প্ল্যান
- 8:56করা আছে। আবার আসুন তারকেশ্বরে। তারকেশ্বর
- 8:59থেকে আরেকটা লাইন প্ল্যান আছে হুগলী জেলার
- 9:02চাপাডাঙ্গা পর্যন্ত 8ট কিলোমিটার এর রেলপথ
- 9:05চাপাডাঙ্গা থেকে আরো লাইনটা এক্সটেন্ড করে
- 9:07জঙ্গিপাড়া হয়ে হাওড়া ডিস্ট্রিক্টের
- 9:10বরগাছিয়া স্টেশন পর্যন্ত কানেক্ট করতে
- 9:12পারে এই প্ল্যানটা রয়েছে চাপাডাঙ্গা থেকে
- 9:15বরগাছিয়া 32 কিলোমিটার রেলপথের ডিস্টেন্স
- 9:18এই বরগাছিয়া স্টেশনটা পড়ছে হাওড়া আমতা
- 9:21লাইনে এই যে চাপাডাঙ্গাটা দেখছেন এটার
- 9:24সাথে আরামবাগ স্টেশনেরও রেললাইন যুক্ত
- 9:26করার প্ল্যান আছে এবার তাহলে আরামবাগ থেকে
- 9:29বুঝুন। তারকেশ্বর লাইনের ওপরেই এই আরামবাগ
- 9:32স্টেশন। একদিকে দেখিয়ে দিলাম আরামবাগ
- 9:34থেকে চাপাডাঙ্গা জঙ্গিপাড়া হয়ে
- 9:36বরগাছিয়া পর্যন্ত লাইন প্ল্যান আছে।
- 9:39তারপর দেখুন আরামবাগ থেকে দক্ষিণ পশ্চিম
- 9:42দিকে নতুন লাইনের প্ল্যান আছে। পশ্চিম
- 9:44মেদিনীপুর ডিস্ট্রিক্টের ইরপালা স্টেশন
- 9:46পর্যন্ত। আরামবাগ ইরপালা 18 কিলোমিটার এর
- 9:50রেললাইন। তারপর ইরপালা থেকে 11 কিলোমিটার
- 9:53দূরে লাইনটা এক্সটেন্ড করে ঘাটাল পর্যন্ত
- 9:56প্ল্যানের মধ্যে আছে। ঘাটাল থেকে আবারো 32
- 9:59কিলোমিটার লাইনটা এক্সটেন্ড করে পূর্ব
- 10:01মেদিনীপুর ডিস্ট্রিক্টের পাঁচকুড়া পর্যন্ত
- 10:03প্ল্যানের মধ্যে আছে। এই পাঁচকুড়াটা পড়ছে
- 10:06হাওড়া খড়কপুর লাইনে। আবার আসুন আরামবাগে।
- 10:09আরামবাগ থেকে একটা লাইন উত্তর দিকে
- 10:11প্ল্যান আছে। পূর্ব বর্ধমান জেলার
- 10:13বোয়াইচন্ডি স্টেশন পর্যন্ত। এটা 31
- 10:16কিলোমিটার এর রেললাইন। এই স্টেশনটা পড়ছে
- 10:19মশাগ্রাম বাঁকুড়া লাইনে। এবারে আরামবাগ
- 10:22থেকে বিষ্ণুপুর লাইনটা ধরে চলুন। বর্তমানে
- 10:25গৌঘাট স্টেশনে লাইন শেষ। তবে উল্টো দিকে
- 10:28বিষ্ণুপুর থেকে জয়রামবাটি পর্যন্ত লাইন
- 10:30চালু আছে এবং একটি মেমু ট্রেনও চলে।
- 10:33জয়রামবাটি আর কামারপুকুরের লাইনটা চালু
- 10:36হলেই সম্পূর্ণটা হয়ে যাবে। আর একটা লাইন
- 10:38প্ল্যানে আছে। কামারপুকুর থেকে বিরসা হয়ে
- 10:41ময়নাপুর। এই শেওরাফুলি বিষ্ণুপুর লাইনের
- 10:44উপরেই পড়ছে। আরামবাগ এবং তারকেশ্বরের
- 10:47দুটো দিক থেকেই চাপাডাঙ্গা টা কানেক্ট
- 10:49করার প্ল্যান আছে। চাপাডাঙ্গা থেকে
- 10:51জঙ্গিপাড়া হয়ে বরগাছিয়া। আগেই
- 10:53দেখিয়েছি। বরগাছিয়া থেকে আমতার দিকে
- 10:56এগিয়ে চলুন। এটা হাওড়া ডিস্ট্রিক্টে
- 10:58পড়ছে। আমতা স্টেশন থেকে বাগনান পর্যন্ত
- 11:0116 কিলোমিটার এর রেললাইন প্ল্যানের মধ্যে
- 11:04রয়েছে। বাগনান স্টেশনটা পড়ছে হাওড়া
- 11:06খড়কপুর লাইনের উপর। আরেকবার আসুন
- 11:09আরামবাগ। আগেই দেখিয়েছি আরামবাগ থেকে
- 11:11বোয়াইচন্ডি পর্যন্ত প্ল্যানের কথা। এবারে
- 11:14বোয়াইচন্ডি থেকেও রেললাইন এক্সটেন্ড করে
- 11:17খানা পর্যন্ত নিতে পারে। এদিকে মশাগ্রাম
- 11:19থেকে বাঁদিকে বাঁকুড়া লাইন। আর সোজা
- 11:22বর্ধমান হয়ে খানা। এবারে বাঁকুড়া
- 11:24বিষ্ণুপুর লাইনটা ধরে দক্ষিণ দিকে চলে
- 11:27আসুন। খড়কপুরের দিকে। খড়কপুর থেকে
- 11:29মেদিনীপুর হয়ে পরের স্টেশনটা হচ্ছে
- 11:32জঙ্গলমহল ভাদুতলা স্টেশন। এখান থেকে
- 11:35পশ্চিম দিকে একটা লাইন প্ল্যানের মধ্যে
- 11:37আছে। লালগড় হয়ে ঝাড়গ্রাম পর্যন্ত। এটা 54
- 11:41কিলোমিটার এর রেলের ডিস্টেন্স। ঝাড়গ্রামটা
- 11:44ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট। আর জঙ্গলমহল
- 11:46ভাদুতলা স্টেশনটা পশ্চিম মেদিনীপুর
- 11:48ডিস্ট্রিক্ট। এবারে পাঁচকোড়া থেকে দক্ষিণ
- 11:51দিকে চলুন। তমলুক স্টেশন হয়ে স্ট্রেট
- 11:53যাচ্ছে হলদিয়া। আর আমরা যাবো ডানদিকে দীঘা
- 11:57সেকশনে। এই লাইনে পড়ছে নন্দকুমার স্টেশন।
- 12:00নন্দকুমার থেকে পশ্চিম দিকে রেললাইন
- 12:02প্ল্যান করা আছে। নন্দকুমার থেকে 28
- 12:05কিলোমিটার দূরে রয়েছে বলাই পান্ডা। আবার
- 12:08নন্দকুমার থেকে আরেকটু এগিয়ে আসছে
- 12:11দেশপ্রাণ স্টেশন। দেশপ্রাণ থেকে পূর্বদিকে
- 12:14লাইনের প্ল্যান আছে। দেশপ্রাণ থেকে সাড়ে
- 12:17কিলোমিটার দূরে নন্দীগ্রাম। তারপর লাইনটা
- 12:20আরো সাত কিলোমিটার এক্সটেন্ড করে
- 12:22কেন্দ্রমারি পর্যন্ত প্ল্যান রয়েছে। এই
- 12:24সবকটা লাইন পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টে
- 12:27পড়ছে। তারপর এই লাইনটা দীঘার দিকে
- 12:30যাচ্ছে। লাইনটা এগিয়ে আসছে কাঁথি স্টেশন।
- 12:33এই কাঁথি বা কন্টাই থেকে পূর্ব দিকে
- 12:35লাইনটা এক্সটেন্ড করে যাচ্ছে এগ্রা স্টেশন
- 12:37পর্যন্ত। তারপর আবার এগ্রা থেকে লাইনটা
- 12:40এক্সটেন্ড করে আমাদের প্রিয় উইকেন্ড
- 12:42ডেস্টিনেশন দীঘা পর্যন্ত প্ল্যানের মধ্যে
- 12:45আছে। তারপর দীঘা বা চন্দনেশ্বর থেকেও 41
- 12:48কিলোমিটার দূরে উড়িশার বালাসর
- 12:51ডিস্ট্রিক্টের জলেশ্বর স্টেশন পর্যন্ত
- 12:53কানেক্ট করার প্ল্যান আছে। এবারে হুশ করে
- 12:56চলে আসুন নদীয়া জেলায় কৃষ্ণনগর জাংশন
- 12:58স্টেশনে। এখান থেকে অনেকগুলো লাইন
- 13:00বেরচ্ছে। উত্তরে হচ্ছে লালগোলা সেকশন। সেই
- 13:04লাইনে পড়ছে ধুবুলিয়া স্টেশন। এই
- 13:06ধুবুলিয়া থেকে কিলোমিটার পূর্ব দিকে লাইন
- 13:09প্ল্যান রয়েছে। নদীয়ার চারাতলা পর্যন্ত।
- 13:12আবার কৃষ্ণনগর থেকে উত্তর-পূর্ব দিকে 19
- 13:15কিলোমিটার লাইনের প্ল্যান রয়েছে নদীয়ার
- 13:18চাপটা পর্যন্ত। তবে একটা লাইন কৃষ্ণনগর
- 13:21করিমপুর। সেই কৃষ্ণনগর করিমপুর লাইনের কথা
- 13:24ছিল। সেটা এখন স্থগিত রয়েছে। আবার দেখুন
- 13:27কৃষ্ণনগর থেকে পশ্চিম দিকে আমঘাটা পর্যন্ত
- 13:30রেললাইন চালু করে দিয়েছে এবং লোকাল
- 13:33ট্রেনও চলে। তবে নবদ্বীপ ঘাট পর্যন্ত চালু
- 13:36হওয়া বাকি রয়েছে। তারপর হুগলী নদীর
- 13:38ওপারে নবদ্বীপ ধাম স্টেশন পর্যন্ত।
- 13:41আরেকদিকে রয়েছে কৃষ্ণনগর থেকে শান্তিপুর
- 13:43হয়ে রানাঘাট। রানাঘাট জাংশনটা দেখুন।
- 13:46দক্ষিণ দিকে শিয়ালদা সেকশন। পূর্ব দিকে
- 13:48বোনগা লাইন। উত্তর-পূর্ব দিকে গেদে লাইন
- 13:51বা মেন লাইন। এই লাইনেই আরাংঘাটা থেকে 8ট
- 13:55কিলোমিটার এর একটা রেললাইন প্ল্যান করা
- 13:57আছে। দত্তফুলিয়া পর্যন্ত। এগুলো নদীয়া
- 14:00জেলায়। এবারে রানাঘাট থেকে বনগার দিকে
- 14:02চলুন। এটা পড়ছে উত্তর 24 পরগনা
- 14:05ডিস্ট্রিক্টে। বোনগা থেকে পশ্চিম দিকে
- 14:07রানাঘাট। পূর্ব দিকে পেট্রাপল হয়ে
- 14:10বাংলাদেশ। এবারে উত্তর দিকে একটা লাইন
- 14:12প্ল্যানের মধ্যে রয়েছে। বোনগা থেকে সাড়ে
- 14:15কিলোমিটার পর চাঁদাবাজার স্টেশন। তারপর
- 14:18আরেকটু এক্সটেন্ড করে প্রায় 14 কিলোমিটার
- 14:20পর বাগদা পর্যন্ত প্ল্যান রয়েছে। তারপর
- 14:24দেখুন বোনগা থেকে দক্ষিণ দিকে বারাসাত
- 14:26শিয়ালদা লাইন। আরেকটা লাইন প্ল্যানে
- 14:28রয়েছে। বোনগা থেকে দক্ষিণ পশ্চিম দিকে
- 14:31পোড়া মহেশতলা পর্যন্ত 20 কিলোমিটার এর
- 14:34রেললাইন। এবারে বনগা থেকে দক্ষিণ দিকে
- 14:37বারাসাতের দিকে চলুন। এই লাইনে পড়ছে
- 14:40মছলন্দপুর স্টেশন এখান থেকে 15 কিলোমিটার
- 14:43এর রেললাইন পূর্ব দিকে প্ল্যান করা আছে
- 14:45স্বরূপনগর পর্যন্ত আবার চলুন বারাসাতের
- 14:48দিকে বিরা স্টেশন বিড়া থেকেও পূর্ব দিকে
- 14:52ইলেভেন কিলোমিটার এর রেললাইন প্ল্যান করা
- 14:54আছে চাকলা পর্যন্ত যেটা বাবা লোকনাথ
- 14:57ঠাকুরের জন্মস্থান তারপর লাইনটা যাচ্ছে
- 15:00বারাসাতের দিকে বারাসাত থেকে ডানদিকে
- 15:02যাচ্ছে হাসনাবাদ লাইন এই লাইন ধরে চলুন
- 15:05বসিরহাট হয়ে হাসনাবাদের লাইনটা শেষ তবে
- 15:08হাসনাবাদ 17 কিলোমিটার এর রেললাইনের
- 15:11এক্সটেনশনের প্ল্যান রয়েছে হিঙ্গলগঞ্জ
- 15:14পর্যন্ত। এগুলো পড়ছে উত্তর 24 পরগনা
- 15:17জেলায়। এবারে চলে আসুন শিয়ালদা সাউথ
- 15:19সেকশনে। বালিগঞ্জ বারুইপুরের পর সোনারপুর
- 15:23জাংশনে। সোনারপুর থেকে সোজা নামখানা
- 15:25সেকশন। আর বাঁদিকে যাচ্ছে ক্যানিং ব্রাঞ্চ
- 15:28লাইন। এই লাইনেই পড়ছে কালিকাপুর স্টেশন।
- 15:31কালিকাপুর থেকে একটা লাইন প্ল্যান করা আছে
- 15:34ঘটকপুকুর হয়ে 38 কিলোমিটার দূরে মিনাখা
- 15:37পর্যন্ত। ঘটকপুকুরটা দক্ষিণ 24 পরগনাতে
- 15:40পড়ছে। আর মিনাখাটা পড়ছে উত্তর 24
- 15:43পরগনাতে। হয়তো ভবিষ্যতে এই মিনাখা থেকে
- 15:46হিঙ্গলগঞ্জ পর্যন্ত লাইন কানেক্ট করতে
- 15:49পারে। তারপর আবার ক্যানিং লাইনটা ধরে চলে
- 15:51আসুন ক্যানিং স্টেশনে। এই ক্যানিং থেকে
- 15:54আরো লাইনটা এক্সটেন্ড করার প্ল্যান
- 15:56রয়েছে। ক্যানিং থেকে ভাঙ্গনখালি হয়ে
- 15:58বাসন্তি তারপর ঝাড়খালি পর্যন্ত এই
- 16:01ক্যানিং ঝাড়খালি এক্সটেনশনের প্ল্যান
- 16:03রয়েছে। এবারে শিয়ালদা থেকে বালিগঞ্জ
- 16:06হয়ে বজবজ ব্রাঞ্চ লাইন ধরে চলে আসুন বজবজ
- 16:09স্টেশনে। এখানে বজবজ থেকে লাইনটা ইলেভেন
- 16:12কিলোমিটার এক্সটেন্ড করে পূজালী পর্যন্ত
- 16:14নিয়ে যাবার প্ল্যান আছে। এটা দক্ষিণ 24
- 16:17পরগনাতে পড়ছে। এবারে পূজা থেকেও পশ্চিম
- 16:20দিকে হুগলী নদীর ওপারে হাওড়া জেলার
- 16:22উলুবেরিয়া পর্যন্ত কানেক্ট করার প্ল্যান
- 16:25আছে। সেখান থেকে বীর শিবপুর। এটা 10
- 16:28কিলোমিটার এর লাইন। এটা হলে ইস্টার্ন রেল
- 16:30আর সাউথইস্টারন রেল কানেক্ট করা যাবে খুব
- 16:33সহজেই। তারপর রয়েছে পূজারী থেকে দক্ষিণ
- 16:36দিকে। বাঁকরাহাট পর্যন্ত প্রায় 10
- 16:38কিলোমিটার এর প্ল্যান আছে। এই
- 16:40বাঁকড়াহাটটা পড়ছে বড় কাছারি মন্দিরের
- 16:43কাছে। তারপর আবার বাঁকড়াহাট থেকে লাইনটা
- 16:45এক্সটেন্ড করে ডায়মন্ড হারবার লাইনের উপর
- 16:48গুরুদাসনগর স্টেশন পর্যন্ত 21 কিলোমিটার
- 16:51এর লাইন প্ল্যান রয়েছে। আরো দেখুন এই
- 16:54গুরুদাসনগর থেকেও লাইনটা আরো এক্সটেন্ড
- 16:56করে 17 কিলোমিটার এর লম্বা রেললাইনের
- 16:59প্ল্যান রয়েছে কুলপি স্টেশন পর্যন্ত। এই
- 17:02কুলপি স্টেশনটা পড়ছে শিয়ালদা নামখানা
- 17:04ব্রাঞ্চ লাইনের উপর। তাহলে গোটা একটা লাইন
- 17:07পূজারী থেকে বাঁকড়াহাট হয়ে গুরুদাসনগর
- 17:10তারপর কুলপি। এই সাউথ সেকশনে আরো আছে এই
- 17:13সংগ্রামপুর স্টেশনটা পড়ছে ডায়মন্ড
- 17:15হারবার লাইনে অর্থাৎ মেইন লাইনে। এখান
- 17:18থেকে দক্ষিণ দিকে লাইনটা এক্সটেন্ড করে
- 17:20মথুরাপুর রোড হয়ে কৃষ্ণচন্দ্রপুর পর্যন্ত
- 17:23প্ল্যান রয়েছে। আবার দেখুন জয়নগর
- 17:26মাজিলপুর স্টেশন। এটা শিয়ালদা সোনারপুর
- 17:29নামখানা লাইনে পড়ছে। এই জয়নগর মাজিলপুর
- 17:32থেকে কৃষ্ণচন্দ্রপুর পর্যন্ত কানেক্ট
- 17:34করবে। কৃষ্ণচন্দ্রপুর থেকেও রায়দিঘি
- 17:37পর্যন্ত প্ল্যান আছে। আর একটা
- 17:39[গলা পরিষ্কার করা] লাইন জয়নগর মাজিলপুর
- 17:41থেকে দুর্গাপুর পর্যন্ত প্ল্যান রয়েছে।
- 17:43এই সবকটা লাইন দক্ষিণ 24 পরগনা জেলায়
- 17:46পড়ছে। তারপর চলে আসুন একদম শেষে নামখানা
- 17:49স্টেশনে। নামখানার একটা স্টেশন আগে পড়ছে
- 17:52কাকদ্বীপ স্টেশন। এখান থেকে ফাইভ
- 17:54কিলোমিটার এর রেললাইন প্ল্যান আছে
- 17:56বুধাখালি পর্যন্ত। তারপর হয়তো ভবিষ্যতে
- 17:59সাগর আইল্যান্ড। অর্থাৎ গঙ্গাসাগর পর্যন্ত
- 18:02লাইন এক্সটেন্ড করতে পারে একটা ব্রিজের
- 18:04মাধ্যমে। আর নামখানা থেকে দক্ষিণ দিকে আরো
- 18:07লাইনটা এক্সটেন্ড করে চন্দ্রনগর পর্যন্ত
- 18:10প্ল্যান রয়েছে। তারপর আবার চন্দ্রনগর
- 18:13থেকে 17 কিলোমিটার এক্সটেন্ড করে বকখালি
- 18:16পর্যন্ত নিয়ে যাবে। যেটাও একটা উইকেন্ড
- 18:18ডেস্টিনেশন। এই ছিল উত্তরবঙ্গ থেকে
- 18:21দক্ষিণবঙ্গ পর্যন্ত পশ্চিমবঙ্গের কি কি
- 18:23রেল প্রজেক্ট প্ল্যান করা আছে দেখিয়ে
- 18:25দিলাম। বিভিন্ন সাইট ঘেটে এই কন্টেন্ট
- 18:28বানিয়েছি। ভুল হলে ক্ষমা করবেন। আপনি
- 18:31ভালো থাকুন এবং এই চ্যানেলের ভিডিও দেখতে
- 18:34থাকুন।
About this transcript
This page contains the full transcript of West Bengal New Railway Project | All Planned and Upcoming Rail Routes of West Bengal by Why Bengali, generated from the public captions YouTube serves with the video. The transcript has 2,324 words across 414 segments, with the original timestamps preserved so you can click any line to jump to that moment in the embedded player.
What you can do with it
Use the transcript to take notes, quote the speaker, build a study guide, generate a summary with ChatGPT or Claude via the YouTube Summary tool, or export it as a timed subtitle file with YouTube to SRT. You can also re-open it in the transcriber to translate the transcript into 100+ languages.
Free YouTube transcript tool
YouTube2Text is a free YouTube transcript generator — no signup, no daily limit. Paste any YouTube link and get the full transcript instantly, with timestamps, click-to-jump, translation to 100+ languages, AI prompts for ChatGPT, Claude, and Gemini, and exports to TXT, SRT, VTT, or Markdown.