প্রতিবাদী ইরানকে দেখে হতবাক বিশ্ব | United Nation | Iran | Trump | Ekattor TV — Transcript
Full transcript
- 0:04নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের
- 0:06মঞ্চে তখন চলছে মার্কিন প্রেসিডেন্ট
- 0:08ডোনাল্ড ট্রাম্পের ভাষণ। একের পর এক কঠোর
- 0:10বক্তব্য আর তার মধ্যেই হঠাৎ বদলে গেল হলের
- 0:14দৃশ্যপল। ট্রাম্প যখন ইরানকে নিয়ে কথা
- 0:16বলা শুরু করলেন তখনই জাতিসংঘের সাধারণ
- 0:19পরিষদের হল থেকে বেরিয়ে গেল ইরানের
- 0:21প্রতিনিধি দল। কয়েক মুহূর্তের মধ্যেই
- 0:23আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে পড়ল সেই
- 0:25দৃশ্য।
- 0:28ইরানের সামরিক পরিস্থিতি এবং
- 0:30যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার প্রসঙ্গ
- 0:32তুলতেই ট্রাম্প শুরু করেন তার তীব্র
- 0:35বক্তব্য। তিনি বলেন, ইরানকে ঘিরে তার
- 0:38সামনে বড় সিদ্ধান্ত রয়েছে। একদিকে
- 0:40আলোচনার মাধ্যমে সমঝতার সম্ভাবনা।
- 0:42অন্যদিকে কঠোর সামরিক পদক্ষেপের
- 0:44হুশিয়ারী। এমনকি ইরানের ইসলামিক
- 0:46রিপাবলিককে দ্রুত ধ্বংস করার সম্ভাবনার
- 0:49কথাও ভাষণে তোলেন মার্কিন প্রেসিডেন্ট।
- 0:51ট্রাম্পের বক্তব্য চলতে থাকলেও ইরানের
- 0:53প্রতিনিধিরা আর হলে থাকেননি। ভাষণ শুরুর
- 0:56প্রায় 10 মিনিট পর ইরানের নিম্নপদস্থ
- 0:59কর্মকর্তা ও প্রতিনিধিরা বেরিয়ে যান।
- 1:01এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ
- 1:03পেজেশকিয়ান এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস
- 1:05রাখি নিউইয়র্কে থাকলেও ট্রাম্পের ভাষণের
- 1:08সময় সাধারণ পরিষদের হলে উপস্থিত ছিলেন
- 1:10না।
- 1:13এরপর ট্রাম্পের বক্তব্যের সুর ঘুরে যায়
- 1:16কিউবার দিকে। এবারও তার ভাষণে উঠে আসে
- 1:18তীব্র রাজনৈতিক সমালোচনা। কিউবার
- 1:21কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে চাপ বাড়ানোর
- 1:23কথা জানিয়ে ট্রাম্প দাবি করেন দেশটি
- 1:25নজিরবিহীন চাপের মধ্যে রয়েছে। তার ভাষায়
- 1:28কিউবার পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে
- 1:31সেখানে পরিবর্তন আসন্ন। ট্রাম্প আরো বলেন,
- 1:35কিউবায় স্বাধীনতা আসবে মার্কিন
- 1:37প্রেসিডেন্ট কিউবার সরকারের বিরুদ্ধে
- 1:39যুক্তরাষ্ট্রের ভেতরে বিরোধী তৎপরতায়
- 1:42উৎসাহ দেওয়ার অভিযোগও তোলেন। আর ঠিক তখনই
- 1:44জাতিসংঘ হলের ভেতরে ঘটে যায় আরেকটি
- 1:47দৃশ্য। কিউবার প্রতিনিধি দলও আসন ছেড়ে
- 1:50বেরিয়ে যায়।
- 1:53কিউবাকে ঘিরে ওয়াশিংটনের চাপ অবশ্য নতুন
- 1:55নয়। প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্প
- 1:57প্রশাসন হভয়ানার উপর অর্থনৈতিক ও
- 2:00রাজনৈতিক চাপ উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে।
- 2:03জানুয়ারিতে ভেনিজুয়েলার অপরিশোধিত তেল
- 2:06কিউবায় যাওয়ার পথ সীমিত করার পদক্ষেপ
- 2:09নেওয়া হয়। একই সঙ্গে কিউবার সামরিক
- 2:11বাহিনী ও সরকারের সঙ্গে যুক্ত বিভিন্ন
- 2:13প্রতিষ্ঠানের ওপরও নিষেধাজ্ঞা বাড়ানো
- 2:15হয়েছে। এই পরিস্থিতির মধ্যে মার্কিন
- 2:17পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সামনে
- 2:20কিউবার কর্মকর্তাদের সঙ্গে আলোচনার কথাও
- 2:23সামনে এসেছে। অর্থনৈতিক সংস্কার এবং
- 2:25রাজনৈতিক বন্দীদের মুক্তির মত বিষয় নিয়ে
- 2:28ওয়াশিংটনের দাবির কথা বিভিন্ন প্রতিবেদনে
- 2:30উঠে এসেছে। তবে আলোচনার সুনির্দিষ্ট
- 2:33শর্তগুলো প্রকাশ্যে পুরোপুরি জানানো
- 2:35হয়নি। পরে সেই আলোচনা থমকে যাওয়ার কথাও
- 2:38প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
- 2:42একই দিনে জাতিসংঘের মঞ্চে দুই দেশের
- 2:45প্রতিনিধি দলের এমন ওয়াকআউট আন্তর্জাতিক
- 2:48রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
- 2:51ট্রাম্পের ভাষণে ইরান ও কিউবা নিয়ে কঠোর
- 2:54অবস্থানের বার্তা স্পষ্ট ছিল। আর দুই
- 2:57দেশের প্রতিনিধিদের হল ত্যাগ সেই
- 2:59বক্তব্যের দৃশ্যমান প্রতিক্রিয়া হিসেবে
- 3:01সামনে এসেছে। জাতিসংঘের সাধারণ পরিষদের
- 3:04মঞ্চ তাই আবারো হয়ে উঠলো বিশ্ব রাজনীতির
- 3:07উত্তেজনার কেন্দ্রবিন্দু।
About this transcript
This page contains the full transcript of প্রতিবাদী ইরানকে দেখে হতবাক বিশ্ব | United Nation | Iran | Trump | Ekattor TV by Ekattor TV, generated from the public captions YouTube serves with the video. The transcript has 370 words across 73 segments, with the original timestamps preserved so you can click any line to jump to that moment in the embedded player.
What you can do with it
Use the transcript to take notes, quote the speaker, build a study guide, generate a summary with ChatGPT or Claude via the YouTube Summary tool, or export it as a timed subtitle file with YouTube to SRT. You can also re-open it in the transcriber to translate the transcript into 100+ languages.
Free YouTube transcript tool
YouTube2Text is a free YouTube transcript generator — no signup, no daily limit. Paste any YouTube link and get the full transcript instantly, with timestamps, click-to-jump, translation to 100+ languages, AI prompts for ChatGPT, Claude, and Gemini, and exports to TXT, SRT, VTT, or Markdown.