ভাগ্য যদি আগে থেকেই লেখা থাকে, পাপ করলে দোষ কার? তাকদীরের পূর্ণ ব্যাখ্যা | Muslim Jiggasha — Transcript
Full transcript
- 0:00মানুষের ভাগ্য কি আগে থেকেই ফিক্সড? নাকি
- 0:02মানুষ নিজের ভাগ্য নিজেই তৈরি করে? সবই
- 0:04যদি কপালে লেখা থাকে তবে পাপ করলে আমার
- 0:07দোষ কোথায়? আর জন্ম, মৃত্যু, বিয়ে ও
- 0:10রিজিক যদি নির্ধারিতই হয়, তবে আমাদের
- 0:12চেষ্টা দোয়া বা এত ইবাদত এর মূল্য কি? আজ
- 0:16আমরা এই প্রতিটি প্রশ্নের 100 ভাগ যৌক্তিক
- 0:18ও চূড়ান্ত উত্তর জানবো। একবার নিজের
- 0:20জীবনটার দিকে তাকিয়ে একটা অদ্ভুত বিষয়
- 0:22খেয়াল করেছেন? আজ সকালে ঘুম থেকে উঠে
- 0:24আপনি কি করবেন? কোন কথাটা বলবেন?
- 0:26>> [মিউজিক]
- 0:26>> এমনকি এই মুহূর্তে যে আমাদের এই ভিডিওটিতে
- 0:29ক্লিক করে দেখছেন এই সবকিছুই আপনার জন্মের
- 0:315 হাজার বছর আগে একটি কিতাবে হুবহু লিখে
- 0:34রাখা হয়েছে। কথাটা আমার নিজের নয়। সহীহ
- 0:37মুসলিমের 2653 নম্বর হাদিসে এসেছে এই
- 0:40আসমান ও জমিন সৃষ্টির ঠিক 50000 বছর আগে
- 0:43মহান আল্লাহ সবকিছুর ভাগ্য বা তাকদীর লিখে
- 0:46রেখেছেন। আবার সহীহ বুখারীর 3208 নম্বর
- 0:49হাদিসে এসেছে একজন মানুষ যখন তার মায়ের
- 0:51পেটে থাকে ঠিক 100 কুড়ি দিন বয়সে একজন
- 0:54ফেরেশতা এসে তার রুহ ফুঁকে দেন এবং চারটি
- 0:56জিনিস লিখে ফেলেন। সে জীবনে কি পরিমাণ
- 0:59রিজিক পাবে কতদিন বাঁচবে কি কি কাজ করবে
- 1:02এবং সে কি শেষ পর্যন্ত জান্নাতে যাবে নাকি
- 1:05জাহান্নামে যাবে এখন ঠান্ডা মাথায় একজন
- 1:07সাধারণ মানুষ হিসেবে চিন্তা করলে আমাদের
- 1:09মাথায় একটা বিশাল প্রশ্ন এসে ধাক্কা দেয়
- 1:12প্রশ্নটা হলো ভাই আমার জন্মের 5 হাজার বছর
- 1:16আগেই যদি লওহে মাহফুজে লেখা থাকে যে আমি
- 1:18আজ এই পাপটা করব কিংবা [মিউজিক] আমি
- 1:20জাহান্নামে যাব তাহলে এখানে আমার দোষটা
- 1:22কোথায় আমি যদি আজ পাপটা না করি তাহলে তো
- 1:255 হাজার বছর আগের সেই লেখা ভুল ভুল
- 1:27প্রমাণিত হবে যা কখনোই সম্ভব নয়। আর আমি
- 1:30যদি পাপটা করি তবে তো আমি সেই স্ক্রিপ্ট
- 1:32অনুযায়ী কাজ করলাম যা আমার জন্মের আগেই
- 1:35লেখা হয়েছিল। তাহলে কিয়ামতের দিন আল্লাহ
- 1:37আমাকে কেন শাস্তি দেবেন? সবই যদি আগে থেকে
- 1:40ফিক্সড থাকে তবে এই দুনিয়ার পরীক্ষার
- 1:42মানে কি? এমনকি একজন চোর যে চুরি করে খায়
- 1:45কিংবা একজন দুর্নীতিবাজ যে ঘুষ খায় ওটাও
- 1:47কি তার রিজিককে আগে থেকেই লেখা ছিল? এই
- 1:49প্রশ্নগুলো আমাদের অনেকের মনেই নীরবে
- 1:51ঘুরপাক খায়। আর আজ থেকে 400 বছর আগে খোদ
- 1:55রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া
- 1:56সাল্লাম এর সাহাবীদের মনেও ঠিক এই
- 1:58প্রশ্নটি জেগে ছিল। তাই আজ আমরা কোন কথা
- 2:00লুকাবো না। কোন অন্ধ আবেগও দেখাবো না।
- 2:02কুরআন, সহীহ হাদিস এবং বাস্তব জীবনের
- 2:05উদাহরণের মাধ্যমে তাকদীরের এই পুরো
- 2:07ধাঁধাটিকে পয়েন্ট টু পয়েন্ট এমনভাবে
- 2:09মেলাবো যেন আজকের পর এই বিষয়ে আপনার মনে
- 2:12আর এক বিন্দুও সংশয় বাকি না থাকে। তাকদীর
- 2:15বুঝতে গিয়ে আমাদের মস্তিষ্ক সবচেয়ে বড়
- 2:17যে ভুলটা করে তা হলো আমরা আগে থেকে জানা
- 2:20এবং জোর করে করানো। এই দুটো আলাদা বিষয়কে
- 2:23এক করে ফেলি। আমরা মনে করি লাওহে মাহফুজে
- 2:26লেখা আছে [মিউজিক] মানেই আল্লাহ আমাদের
- 2:27রোবটের মত জোর করে পাপ করাচ্ছেন। অথচ
- 2:30বিষয়টা একদমই তা নয়। বাস্তব জীবনের দুটো
- 2:33ছোট্ট উদাহরণ দিয়ে বিষয়টা একদম পরিষ্কার
- 2:35হয়ে নিন। প্রথম উদাহরণ ধরুন
- 2:37জ্যোতির্বিজ্ঞানীরা নিখুত হিসাব নিকাশ করে
- 2:39আজ থেকে 10 বছর আগেই ডায়রিতে লিখে
- 2:41রেখেছেন যে [মিউজিক] আগামীকাল দুপুর 12টা
- 2:44বেজে 10 মিনিটে সূর্যগ্রহণ হবে। পরের দিন
- 2:46ঠিক 12টা 10 এ সূর্যগ্রহণ হলো। এখন বলুন
- 2:49তো বিজ্ঞানীরা ডায়রিতে লিখে রেখেছিলেন
- 2:51বলেই কি সূর্য আর চাঁদ বাধ্য হয়ে এক
- 2:53লাইনে চলে এসেছে? নাকি সূর্যগ্রহণ হবে
- 2:56জেনেই তারা আগে থেকে লিখে রেখেছিলেন? আবার
- 2:58দ্বিতীয় উদাহরণটি দেখুন। একজন অভিজ্ঞ
- 3:00শিক্ষক 10 বছর ধরে দুইজন ছাত্রকে
- 3:02পড়াচ্ছেন। প্রথম ছাত্রটি রাত-দিন মন
- 3:04দিয়ে পড়ে। আর দ্বিতীয় ছাত্রটি সারা বছর
- 3:07বই ছুঁয়েও দেখে না। পরীক্ষার ঠিক আগের
- 3:09দিন শিক্ষক তার ডায়রিতে লিখে রাখলেন
- 3:11এবারের পরীক্ষায় প্রথম ছাত্রটি এ প্লাস
- 3:14পাবে আর [মিউজিক] দ্বিতীয় ছাত্রটি ফেল
- 3:15করবে। ফলাফল বের হওয়ার পর দেখা গেল
- 3:18সত্যিই দ্বিতীয় ছাত্রটি ফেল করেছে। এখন
- 3:20ওই ছাত্রটি যদি শিক্ষকের বিরুদ্ধে নালিশ
- 3:22করে যে, স্যার আপনি আগের দিন ডায়রিতে
- 3:25লিখেছিলেন বলেই আমি ফেল করেছি। সব দোষ
- 3:27আপনার। বলুন তো পৃথিবীর কোন সুস্থ মানুষ
- 3:29কি তার এই যুক্তি মানবে? মানবে না কারণ
- 3:32শিক্ষক ডায়েরিতে লিখেছিলেন বলে সে ফেইল
- 3:34করেনি। বরং সে নিজের ইচ্ছায় পড়েনি এবং
- 3:36ফেল করবে এটা শিক্ষক তার অভিজ্ঞতার কারণে
- 3:39আগে থেকেই জানতেন। এখন আপনার মনে প্রশ্ন
- 3:41আসবে ভাই মানুষের জ্ঞান তো অনুমান বা
- 3:44হিসাব হতে পারে। কিন্তু আল্লাহ কিভাবে 500
- 3:47বছর আগে আমার আজকের কাজ নিখুতভাবে জানলেন?
- 3:49এর উত্তর হলো অতীত বর্তমান আর ভবিষ্যৎ। এই
- 3:53সময়ের দেয়ালটা শুধু আমাদের মত মানুষের
- 3:55জন্য। কিন্তু যিনি স্বয়ং টাইম বা সময়
- 3:58সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ সময়ের
- 4:00ভেতরে বন্দী নন। আমাদের হাজার বছর আগের
- 4:03অতীত আজকের বর্তমান এবং হাজার বছর পরের
- 4:06ভবিষ্যৎ সবই মহান আল্লাহর চোখের সামনে
- 4:08একটি খোলা পাতার মত দৃশ্যমান। তাই লওহে
- 4:11মাহফুজে আল্লাহ যা লিখে রেখেছেন সেটি
- 4:13আপনাকে জোর করে পাপ করানোর কোন নির্দেশ
- 4:15নয়। বরং আপনি পৃথিবীতে এসে নিজের স্বাধীন
- 4:18ইচ্ছায় কোন পথে হাঁটবেন আল্লাহ তার অসীম
- 4:21জ্ঞানের মাধ্যমে সেটি আগে থেকেই জানতেন
- 4:23এবং সেটিরই একটি অগ্রিম রেকর্ড সেখানে
- 4:25লিখে রেখেছেন। এবার আসি দ্বিতীয় পয়েন্টে
- 4:27আমরা কথায় কথায় বলি সবই তো কপালে লেখা।
- 4:30কিন্তু ইসলামের বিশুদ্ধ আকিদা অনুযায়ী
- 4:32একজন মানুষের জীবনের ঘটনাগুলো মূলত দুটি
- 4:35আলাদা ভাগে বিভক্ত। প্রথম ভাগ হলো যেখানে
- 4:38আপনার কোন হাত বা নিয়ন্ত্রণ নেই। যেমন
- 4:40আপনি কোন দেশে বা কোন মা-বাবার ঘরে জন্ম
- 4:43নেবেন, আপনার গায়ের রং বা উচ্চতা কেমন
- 4:45হবে, কিংবা হঠাৎ কোন প্রাকৃতিক দুর্যোগ বা
- 4:47অসুস্থতা, এই অংশে আল্লাহ আপনাকে কোন অপশন
- 4:50দেননি। এটি শতভাগ আল্লাহ নিজে নির্ধারণ
- 4:52করেছেন। আর আল্লাহর ইনসাফ এতটাই নিখুত
- 4:55[মিউজিক] যে, কিয়ামতের দিন এই প্রথম
- 4:57ভাগের কোন একটি বিষয় নিয়েও আল্লাহ
- 4:59আপনাকে এক সেকেন্ডের জন্য জবাবদিহি করবেন
- 5:01না। [মিউজিক] আপনি কেন কালো হয়েছেন? কেন
- 5:03গরীব ঘরে জন্মেছেন? বা কেন অসুস্থ
- 5:06হয়েছেন? এগুলোর জন্য কাউকে কখনোই শাস্তি
- 5:08পেতে হবে না। আর দ্বিতীয় ভাগটি হলো
- 5:10যেখানে আল্লাহ আপনাকে রিমোট কন্ট্রোল বা
- 5:13ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন। যেমন আপনার
- 5:15হাতের স্মার্টফোনটা দিয়ে আপনি এখন ভালো
- 5:17কিছু দেখবেন নাকি কোন অশ্লীল কিছু দেখবেন?
- 5:20আযান দিলে আপনি কি মসজিদে [মিউজিক] যাবেন
- 5:22নাকি শুয়ে থাকবেন? কারো সাথে কি সত্য
- 5:24বলবেন নাকি ঠকাবেন? এই দ্বিতীয় ভাগের
- 5:27প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আল্লাহ
- 5:29আপনার হাতে দিয়েছেন এবং বিচারের দিনে
- 5:31শুধুমাত্র এই অংশটুকুরই হিসাব নেওয়া হবে।
- 5:34ইমাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ এই
- 5:35পার্থক্যটা বোঝাতে খুব বাস্তব একটা উদাহরণ
- 5:37দিয়েছেন। ধরুন প্রচন্ড শীতের কারণে বা
- 5:40জ্বরের কারণে আপনার শরীর ও হাত থরথর করে
- 5:43কাঁপছে। আবার একটু পর আপনি নিজের ইচ্ছায়
- 5:45হাত বাড়িয়ে চায়ের কাপটা তুললেন। খেয়াল
- 5:47করে দেখুন দুইবারই কিন্তু আপনার হাত
- 5:49নড়েছে। কিন্তু জ্বরের সময় হাত কাঁপাটা
- 5:52আপনার ইচ্ছায় ছিল না। আর চায়ের কাপ
- 5:54তোলাটা ছিল সম্পূর্ণ আপনার নিজের ইচ্ছায়।
- 5:56ঠিক এই কারণেই হযরত ওমর ইবনুল খাত্তাব
- 5:59রাদিয়াল্লাহু আনহুর আমলে এক চোর ধরা
- 6:00পড়ার পর যখন চালাকি করে বলেছিল হে আমিরুল
- 6:03মুমিনীন আমার তো কোন দোষ নেই আমি তো
- 6:06আল্লাহর লেখা তাকদীর অনুযায়ী চুরি করেছি
- 6:08ওমর রাদিয়াল্লাহু আনহু তখন সাথে সাথে
- 6:10উত্তর দিয়েছিলেন তুমি যেমন আল্লাহর
- 6:12তাকদীর অনুযায়ী চুরি করেছ আমরাও আজ
- 6:14আল্লাহর তাকদীর ও আইন অনুযায়ী তোমার
- 6:16বিচার করছি সত্যি করে বলুন তো আজ যদি
- 6:18রাস্তায় কেউ এসে বিনা কারণে আপনার গালে
- 6:20একটা থাপ্পড় মারে কিংবা আপনার পকেট থেকে
- 6:22ফোনটা চুরি করে নিয়ে বলে ভাই রাগ করবেন
- 6:25না হাজার বছর আগেই লওহে মাহফুজে লেখা ছিল
- 6:28আমি আপনার ফোন চুরি করব। তাই করেছি। আপনি
- 6:31কি তাকে ছেড়ে দেবেন? কখনোই না। কারণ আপনি
- 6:33খুব ভালো করেই জানেন সে নিজের ইচ্ছাতেই
- 6:36কাজটা করেছে। তাহলে দুনিয়ার বেলায় আমরা
- 6:38সব বুঝি। কিন্তু নিজের পাপের বেলায় কেন
- 6:40ভাগ্যের দোষ দেই? এখানে এসে আমাদের সমাজের
- 6:42তরুণদের মনে সবচেয়ে বড় বাস্তব প্রশ্নটি
- 6:45জাগে। ভাই আমরা তো শুনি জন্ম, মৃত্যু,
- 6:48বিয়ে আর রিজিক আল্লাহর হাতে ফিক্সড।
- 6:50তাহলে যে মানুষটা ঘুষ খায়, সুদ খায় বা
- 6:53চুরি করে ওই হারাম টাকাটাও কি তার রিজিককে
- 6:56লেখা ছিল? আর যে ব্যক্তি বিষ খেয়ে
- 6:58আত্মহত্যা করে সে কি তার নির্ধারিত
- 7:00মৃত্যুর আগেই মরে গেল? এই পয়েন্টটি খুব
- 7:02পরিষ্কারভাবে বুঝে নিন। সুনান ইবনে মাযহার
- 7:05244 নম্বর সহিহ হাদিসে রাসূলুল্লাহ
- 7:07সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন
- 7:09মানুষ তার নির্ধারিত রিজিক পূর্ণ না করে
- 7:11কখনোই মৃত্যুবরণ করবে না। সুতরাং তোমরা
- 7:13আল্লাহকে ভয় করো এবং রিজিক তালাশ করার
- 7:16ক্ষেত্রে সুন্দর ও হালাল পথ বেছে নাও।
- 7:18একটা বাস্তব উদাহরণ দেখুন। ধরুন আল্লাহ
- 7:20আপনার তাকদীরে লিখে রেখেছেন এই মাসে আপনার
- 7:23ঘরে 50000 টাকা রিজিক আসবে। ওই টাকাটা
- 7:25আপনার কাছে আসবেই। কিন্তু এখন আপনার সামনে
- 7:27রাস্তা খোলা আছে দুটি। আপনি চাইলে একটু
- 7:30ধৈর্য ধরে পরিশ্রম করে বা হালাল চাকরি ও
- 7:32ব্যবসা করে ওই 5 হাজার টাকা আয় করতে
- 7:35পারেন। আবার আপনি চাইলে তাড়াহুড়ো করে
- 7:37ঘুষ খেয়ে বা মানুষকে ঠকিয়েও ওই 5 হাজার
- 7:39টাকা পকেটে ঢোকাতে পারেন। যে ব্যক্তি ঘুষ
- 7:42বা চুরির পথ বেছে নিল সে যদি ধৈর্য ধরতো
- 7:45তবে তার জন্য নির্ধারিত রিজিকটুকু হালাল
- 7:47পথেই আসতো। কিন্তু সে নিজের ইচ্ছায় হারাম
- 7:50পথটা বেছে নিয়েছে। আর কেয়ামতের দিন
- 7:52রিজিকের জন্য নয় বরং কোন পথে সে রিজিক
- 7:54নিয়েছে সেই পথটার জন্যই তাকে জবাবদিহি
- 7:57করতে হবে। মৃত্যু এবং বিয়ের ক্ষেত্রেও
- 7:59ঠিক একই নিয়ম। যে আত্মহত্যা করেছে আল্লাহ
- 8:02আগে থেকেই জানতেন যে সে নিজের ইচ্ছাকে
- 8:04অপব্যবহার করে অমুকদিন বিষ খাবে এবং
- 8:06সেদিনই তার হায়াত শেষ হবে। আবার বিয়ের
- 8:09ক্ষেত্রেও আল্লাহ আপনাকে চোখ, কান ও বিবেক
- 8:11দিয়েছেন। আপনি খোঁজখবর নিয়ে একজন সৎ
- 8:14মানুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিচ্ছেন
- 8:16নাকি ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। সেখানেও
- 8:18আপনার ইচ্ছা, স্বাধীনতা ও চেষ্টা জড়িত।
- 8:20এবারে আসি শেষ দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নে।
- 8:22প্রথমত, পবিত্র কোরআনের সূরা তাকবীরের 29
- 8:25নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহ না
- 8:28চাইলে তোমরা কিছুই চাইতে পারো না। তাহলে
- 8:30আল্লাহ না চাইলে আমরা পাপ করি কিভাবে?
- 8:32আসলে এর ঠিক আগের আয়াতটি অর্থাৎ 28 নম্বর
- 8:35আয়াতটি পড়লেই উত্তরটা পানির মত পরিষ্কার
- 8:37হয়ে যায়। সেখানে আল্লাহ আগে বলেছেন
- 8:39লিমানশামিনকুম আইসতাকিম অর্থাৎ এই কোরআন
- 8:43উপদেশ তার জন্য তোমাদের মধ্যে যে চায় সরল
- 8:46পথে চলতে তার মানে প্রথম চাওয়াটা বা
- 8:49নিয়তটা আপনাকেই করতে হবে দুনিয়া যেহেতু
- 8:52পরীক্ষার হল তাই আপনি যখন নিজের ইচ্ছায়
- 8:54ভালো বা খারাপ কোন কাজের নিয়তও করেন
- 8:56আল্লাহ তখন পরীক্ষার নিয়মে আপনাকে জোর
- 8:58করে থামিয়ে দেন না বরং কাজটা করার সুযোগ
- 9:01দেন আর সহি বুখারীর 4949 নম্বর হাদিসে
- 9:05সাহাবীরা যখন জিজ্ঞেস করেছিলেন ইয়া
- 9:07রাসূলাল্লাহ
- 9:08সবই যদি লেখা থাকে তবে আমরা কি চেষ্টা বা
- 9:10আমল করা ছেড়ে দেব না? রাসূল সাল্লাল্লাহু
- 9:13আলাই সাল্লাম তখন বলেছিলেন না তোমরা কাজ
- 9:15করে যাও। কারণ প্রত্যেক মানুষের জন্য সেই
- 9:18পথটি সহজ করে দেওয়া হবে যে পথটি সে নিজে
- 9:21বেছে নেয়। এমনকি সূরা নিসার 165 নম্বর
- 9:23আয়াতে আল্লাহ জানিয়েছেন কেন তিনি
- 9:25অপরাধীদের আগে থেকেই চেনার পরও সরাসরি
- 9:28জাহান্নামে না ফেলে দুনিয়াতে পাঠিয়েছেন|
- 9:30কারণ আল্লাহ যদি কাউকে পরীক্ষা ছাড়াই
- 9:32প্রথম দিন জাহান্নামে দিয়ে দিতেন তবে সে
- 9:34চিৎকার করে অজুহাত দিত যে হে আল্লাহ আপনি
- 9:37তো আমাকে কোন সুযোগই দিলেন না আমাকে একবার
- 9:40পৃথিবীতে পাঠালে আমি অবশ্যই ভালো মানুষ
- 9:42হয়ে দেখাতাম তাই কিয়ামতের দিন যাতে
- 9:44মানুষ নিজের হাত পা ও বিবেকের বিরুদ্ধে
- 9:46কোন অজুহাত দাঁড় করাতে না পারে সেজন্যই
- 9:49এই দুনিয়ার পরীক্ষার হল আর শেষ প্রশ্নটি
- 9:52হলো, সবই যদি লেখা থাকে, তবে আমরা দোয়া
- 9:54কেন করি? দোয়া কি আদৌ ভাগ্য বদলাতে পারে?
- 9:57সুনানে তিরমিজির 20139 নম্বর হাদিসে রাসূল
- 9:59সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট
- 10:01বলেছেন, দোয়া ছাড়া আর কিছুই তাকদীরকে
- 10:03পরিবর্তন করতে পারে না। কিন্তু লওহে
- 10:05মাহফুজের লেখা তো কখনো ভুল হয় না। তাহলে
- 10:08দোয়া কিভাবে ভাগ্য বদলায়? সূরা রাদের 39
- 10:10নম্বর আয়াত এবং হাদিসের আলোকে আলেমগণ
- 10:12জানান, আল্লাহ লাওহে মাহফুজে শুধু ফলাফল
- 10:15লেখেননি, বরং কারণ ও শর্তসহ ফলাফল
- 10:18লিখেছেন। ধরুন, ফেরেশতাদের হাতে থাকা
- 10:20খাতায় লেখা আছে আপনার সামনে একটি বড়
- 10:22বিপদ আসবে বা কোন কাজ আটকে যাবে। কিন্তু
- 10:24লওহে মাহফুজে আল্লাহ শুরু থেকেই লিখে
- 10:26রেখেছেন যে, আমার এই বান্দা বিপদে পড়ে
- 10:29অমুক রাতে চোখের পানি ফেলে আমার কাছে
- 10:31দোয়া করবে। আর তার সেই দোয়ার কারণেই আমি
- 10:33তার বিপদটি মুছে দিয়ে তাকে সফলতা দান
- 10:35করব। আবার সে যদি অহংকার করে দোয়া না করে
- 10:38[মিউজিক] তবে বিপদটি তার উপর আপতিত হবে।
- 10:40তাই আপনি যখন হাত তুলে দোয়া করেন বা
- 10:42হালালভাবে চেষ্টা করেন তখন আপনি আসলে
- 10:45আল্লাহর একটি তাকদীর দিয়ে আরেকটি
- 10:46তাকদীরকেই জয় করেন। পুরো আলোচনাটিকে যদি
- 10:49আপনার প্রতিদিনের জীবনের জন্য এক লাইনের
- 10:51একটি সূত্রে নিয়ে আসি তবে সূত্রটি হলো
- 10:53কোন কাজ করার আগে বা ভবিষ্যতের জন্য কখনো
- 10:56ভাগ্যের দোহাই দিয়ে হাত গুটিয়ে বসে
- 10:58থাকবেন না। তখন নিজের শতভাগ চেষ্টা ও
- 11:01দোয়া কাজে লাগাবেন। আর নিজের সর্বোচ্চ
- 11:03চেষ্টা করার পরও যদি জীবনে কোন ক্ষতি বা
- 11:05বিপদ হয়েই যায় তখন আর আফসোস করে
- 11:07ডিপ্রেশনে ঢুকবেন না। তখন তাকদীরের উপর
- 11:10ভরসা করে মনকে শান্ত করবেন। কারণ পবিত্র
- 11:12কুরআনের সূরা হাদীদের 22 ও 23 নম্বর
- 11:14আয়াতে আল্লাহ নিজেই বলেছেন পৃথিবীতে
- 11:17তোমাদের উপর যে বিপদই আসে তা আমি আগেই
- 11:19লিখে রেখেছি। যেন তোমরা জীবনে যা
- 11:21হারিয়েছো তার জন্য হতাশ হয়ে ভেঙে না
- 11:23পড়ো। আজকের এই পুরো আলোচনার কোন উদাহরণটি
- 11:25আপনার মনের ধোয়াসা দূর করতে সবচেয়ে বেশি
- 11:27সাহায্য করেছে কমেন্টে লিখে জানান। একটা
- 11:29ছোট তথ্য জানিয়ে রাখি। যারা পড়তে পছন্দ
- 11:32করেন বা আজকের আলোচনার প্রতিটি দলিল ও
- 11:34ফ্যাক্ট চেক রিপোর্ট নিজের চোখে মিলিয়ে
- 11:35দেখতে চান তাদের জন্য আমাদের পুরো গবেষণার
- 11:38একটি পিডিএফ লিংক ভিডিওর পিন কমেন্ট ও
- 11:40ডেসক্রিপশনে দেওয়া আছে। অবশ্যই একবার
- 11:42দেখে নেবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী
- 11:44ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া
- 11:45রাহমাতুল্লাহ
About this transcript
This page contains the full transcript of ভাগ্য যদি আগে থেকেই লেখা থাকে, পাপ করলে দোষ কার? তাকদীরের পূর্ণ ব্যাখ্যা | Muslim Jiggasha by Muslim Jiggasa, generated from the public captions YouTube serves with the video. The transcript has 1,983 words across 298 segments, with the original timestamps preserved so you can click any line to jump to that moment in the embedded player.
What you can do with it
Use the transcript to take notes, quote the speaker, build a study guide, generate a summary with ChatGPT or Claude via the YouTube Summary tool, or export it as a timed subtitle file with YouTube to SRT. You can also re-open it in the transcriber to choose a caption track available on the video.
Free YouTube transcript tool
YouTube2Text is a free YouTube transcript generator — no signup, no daily limit. Paste any YouTube link and get the full transcript instantly, with timestamps, click-to-jump, caption language selection, AI prompts for ChatGPT, Claude, and Gemini, and exports to TXT, SRT, VTT, or Markdown.