শীতের রাতে কলস নিয়ে | Bhuter Cartoon | Bengali Horror Cartoon | Vuter Golpo | Sonar Ayna — Transcript
Full transcript
- 0:00দিস কন্টেন্ট ফর জেনার অডিয়েন্স এজ সন্ড
- 0:03স্পেসিফিক ফর চিলড্রেন গাইড রেকমেন্ড
- 0:12পৌষ মাসের এক শীতের রাত গ্রামের আকাশে জমে
- 0:16আছে ঘন মেঘ মাঝেমধ্যে বয়ে চলেছে উত্তরের
- 0:20ঠান্ডা বাতাস গ্রামের শেষ প্রান্তের পুরনো
- 0:23চায়ের দোকানটিতে বসে আগুন পোহাচ্ছে কয়েকজন
- 0:26গ্রামবাসী দোকানের বাইরে কুয়াশায় ঢাকাচ
- 0:29রাস্তা আর তার কিছু দূরেই বয়ে চলেছে
- 0:32গ্রামের নদী। নদীর ওপারে রয়েছে ঘন জঙ্গল।
- 0:36দিনের আলোতেও জায়গাটিতে খুব একটা মানুষ
- 0:39যাতায়াত করে না।
- 0:41>> আজ বোধহয় শীতটা একটু বেশিই পড়েছে।
- 0:44সন্ধ্যা থেকেই কেমন হাড় কাঁপানো ঠান্ডা
- 0:47বাতাস বইছে।
- 0:48>> তার বলতে গতকাল রাতে বাড়ির উঠানে একবার
- 0:52বেরিয়েছিলাম। ঠান্ডায় বেশিক্ষণ
- 0:54দাঁড়িয়ে থাকতেই পারিনি। এই ঠান্ডার
- 0:57মধ্যে আবার নদীর ওপারে জঙ্গলে কে যায়
- 1:00বলতো? জায়গাটা এমনিতেই ভালো নয়। সন্ধ্যার
- 1:05পর ওদিকে গেলে বুকের মধ্যে কেমন যেন ভয়
- 1:08ধরে। আমিও শুনেছি ওই জঙ্গলের ভেতর থেকে
- 1:12নাকি মাঝেমধ্যে মেয়ে মানুষের কান্নার শব্দ
- 1:15শোনা যায়। অথচ আশপাশে কোন বাড়িঘর নেই।
- 1:20>> এসব কথা বাদ দাও। জঙ্গলে শেয়াল আছে,
- 1:23বন্যজন্তু আছে। রাতের বেলা তাদের ডাক
- 1:27শুনেই মানুষ ভয় পায়।
- 1:29>> শেয়ালের ডাক আর মানুষের কান্নার শব্দ কি
- 1:33এক নাকি? গত সপ্তাহে আমি নিজেই নদীর ঘাট
- 1:36থেকে ফেরার সময় শুনেছি। মনে হচ্ছিল কেউ
- 1:40জঙ্গলের ভেতর বসে কাঁদছে।
- 1:43>> ওই জঙ্গলের কথা আর বলিস না। জায়গাটা
- 1:47নিয়ে আমার এমন একটা অভিজ্ঞতা আছে যা মনে
- 1:51পড়লে আজও বুকের ভেতরটা কেঁপে ওঠে।
- 1:56>> কেন হরিপথ কাকা? তুমি আবার কি দেখেছিলে
- 1:59ওখানে?
- 2:00>> বহু বছর। আগের কথা। তখন আমার বয়স কম। মাছ
- 2:07ধরার কাজ করতাম। এক শীতের রাতে নদীর ঘাট
- 2:11থেকে ফিরছিলাম। সেই সময় জঙ্গলের পাশের পথ
- 2:16দিয়ে এমন একটা ঘটনার মুখোমুখী হয়েছিলাম
- 2:21যার পর থেকে জীবনে আর কোনদিন ওই পথে পা
- 2:26রাখিনি।
- 2:27>> তুমি কি সত্যিই কিছু দেখেছিলে নাকি
- 2:30অন্ধকারে ভুল হয়েছিল? অন্ধকারে ভুল হলে
- 2:34এত বছর পরেও সেই দৃশ্য আমার চোখের সামনে
- 2:38ভাসতো না। নিজের কানে কান্নার শব্দ
- 2:42[মিউজিক] শুনেছি।
- 2:44নিজের চোখে দেখেছি গাছের ডালে ঝুলন্ত একটা
- 2:48মেয়ের লাশ।
- 2:50তারপর যা দেখেছিলাম তা কোন মানুষের পক্ষে
- 2:55ভুলে থাকা সম্ভব নয়।
- 2:58মেয়ের লাশ জঙ্গলের মধ্যে কে আবার এমন কাজ
- 3:02করেছিল তার মানে ওই কান্নার শব্দের সঙ্গে
- 3:06ওই মেয়ের কোন সম্পর্ক আছে
- 3:09>> সম্পর্ক আছে কিনা জানিনা তবে সেদিন রাতে
- 3:13একটা মেয়ের প্রাণ বাঁচাতে গিয়ে আমি
- 3:16নিজেই মৃত্যুর মুখে পড়েছিলাম
- 3:19>> তারপর কি হয়েছিল মেয়েটা কি বেঁচে
- 3:22গিয়েছিল
- 3:24>> বেঁচে ছিল কিনা সেই কথা শুনলেতো তোদের গা
- 3:27শিউড়ে উঠবে। আর একটা কথা মনে রাখিস ওই
- 3:32জঙ্গলে রাতের বেলা কেউ নিজের নাম ধরে ডাক
- 3:36শুনলে কোন অবস্থাতেই পেছনে তাকাবি না।
- 3:45>> কাকা তুমি কি বললে? নিজের নাম ধরে ডাকলে
- 3:49পেছনে তাকানো যাবে না কেন? কারণ সব ডাক
- 3:53মানুষের মুখ থেকে আসে না। কিছু ডাকের জবাব
- 3:57দিলে আর বাড়ি ফেরা হয় না। হরিপদের কথা
- 4:02শুনে চায়ের দোকানে নেমে আসে গভীর নীরবতা।
- 4:06বাইরে শীতের বাতাস আরো জোরে বইতে শুরু
- 4:09করে। উনুনের আগুনে কাঠ ভেঙে পড়ার শব্দ
- 4:13ছাড়া আর কিছুই শোনা যায় না। বৃদ্ধ
- 4:16হরিপদের চোখ যেন বহু বছর আগের সেই রাতের
- 4:20অন্ধকারে ফিরে যায়।
- 4:27পৌষ মাসের এক শীতের রাত। চারদিকে ঘন
- 4:31কুয়াশা। হিমেল বাতাসে কাঁপছিল নদীর
- 4:34পাড়ের গাছপালা। গ্রামের অধিকাংশ মানুষ
- 4:36তখন গভীর ঘুমে। সেই রাতে নদী থেকে কলসিতে
- 4:40জল নিয়ে বাড়ি ফিরছিল কমলা। নদীর ঘাট
- 4:44থেকে তার বাড়ি যাওয়ার সবচেয়ে ছোট পথটি
- 4:46ছিল একটি নির্জন জঙ্গলের মধ্য দিয়ে।
- 4:50>> আজ এত রাতে জল আনতে বের হতে হল। বিকেলেই
- 4:53জল আনা উচিত ছিল। কিন্তু বাড়ির কাজ শেষ
- 4:56করতে করতে কখন যে সন্ধ্যা পেরিয়ে গেল
- 5:00বুঝতেই পারিনি।
- 5:02>> কমলার স্বামী কয়েকদিন ধরে অসুস্থ। বাড়ির
- 5:05অধিকাংশ কাজ তাকেই একা সামলাতে হচ্ছিল।
- 5:08সন্ধ্যায় রান্নার সময় ঘরের জল শেষ হয়ে
- 5:11যাওয়ায় বাধ্য হয়ে তাকে যেতে হয়েছিল
- 5:13জঙ্গলের পাশের নদী পাড়ে। গ্রামের অন্য পথ
- 5:16দিয়ে গেলে অনেকটা ঘুরে যেতে হতো। তাই
- 5:19শীতের রাত হওয়া সত্ত্বেও জঙ্গলের পথ ধরেই
- 5:22সে বাড়ি ফিরছিল।
- 5:24>> স্বামীর শরীরটাও ভালো নেই। সকালে আবার
- 5:27রান্না করতে হবে। ঘরে একটুও জল নেই বলে আর
- 5:31উপায় ছিল না। তবেই জঙ্গলের পথ দিয়ে আর
- 5:35কোনদিন রাতে আসবো না।
- 5:42উফ কি ভয়ঙ্কর নির্জন জায়গা। দিনের
- 5:46বেলায়ও এই জঙ্গলটা ভালো লাগে না। আর রাতে
- 5:49তো মনে হচ্ছে বুকের ভেতরটা কেঁপে উঠছে।
- 5:53>> কমলার পায়ের নিচে শুকন পাতা মচমচ শব্দ
- 5:56করে। দূরে শেয়ালের ডাক শোনা যায়।
- 5:59জঙ্গলের ভেতরে চাঁদের আলো পর্যন্ত ঠিকমত
- 6:02পৌঁছাচ্ছিল না। ঘন কুয়াশায় অস্পষ্ট হয়ে
- 6:06উঠেছিল গাছপালার অবয়ব। চারদিকে শুধু
- 6:09শুকনো পাতার শব্দ আর দূরের নদীর ঢেউের
- 6:13আওয়াজ। এমন সময় হঠাৎ কমলার পেছন দিক
- 6:16থেকে একজন নারীর কান্নার শব্দ ভেসে এলো।
- 6:20>> ওগো
- 6:22আমার কি হবে গো? কেউ আমাকে বাঁচাও।
- 6:29এত রাতে আবার কে কাঁদছে? এই জঙ্গলের মধ্যে
- 6:33কোন মহিলা এসেছে নাকি?
- 6:35>> ওগো
- 6:37আমার খুব কষ্ট হচ্ছে। কে আপনি? কোথায়
- 6:41আছেন? কোন বিপদ হয়েছে নাকি? কান্নার শব্দ
- 6:45শুনে কমলার মনে হলো জঙ্গলের ভেতরে হয়তো
- 6:47কোন নারী বিপদে পড়েছে কিন্তু চারপাশে
- 6:50তাকিয়েও কাউকে দেখতে পেল না। শব্দটি যেন
- 6:54একটু দূরের একটি বড় গাছের দিক থেকে
- 6:56আসছিল।
- 6:57>> আপনি যদি বিপদে পড়ে থাকেন তাহলে কথা
- 7:00বলুন। আমি গ্রামের লোকজনকে খবর দেব।
- 7:03কিন্তু আপনি কোথায়?
- 7:05>> কান্নার শব্দ হঠাৎ থেমে যায়। কয়েক
- 7:08মুহূর্তের জন্য জঙ্গল নিস্তব্ধ হয়ে ওঠে।
- 7:11>> কি আশ্চর্য? একটু আগেও তো কাঁদ ছিল। এখন
- 7:16আবার কোন শব্দ নেই কেন?
- 7:18>> কমলা আর সেখানে দাঁড়িয়ে থাকতে সাহস পেল
- 7:20না। দ্রুত বাড়ির দিকে এগোতে শুরু করল।
- 7:23কিন্তু বড় গাছটির পাশ দিয়ে যাওয়ার সময়
- 7:26তার চোখ হঠাৎ গাছের উঁচু ডালের দিকে আটকে
- 7:29গেল। অন্ধকারের মধ্যে সাদা কাপড়ের মতো
- 7:33কিছু একটা ঝুলতে দেখা যাচ্ছিল।
- 7:35>> ওটা আবার কি ঝুলছে? কোন কাপড় নাকি? কমলা
- 7:40একটু ভালো করে তাকাতেই দেখতে পেল গাছের
- 7:43ডালে একটি মেয়ের মৃতদেহ ঝুলছে। তার লম্বা
- 7:47চুল নিচের দিকে ঝুলে রয়েছে। আর শরীরটি
- 7:50বাতাসে ধীরে ধীরে তুলছে।
- 7:53>> ও মাগো এ যে মানুষের লাশ কে এমন করে গাছে
- 7:57ঝুলিয়ে রেখেছে? না না এখানে থাকা যাবে
- 8:01না। এ জায়গায় নিশ্চয়ই কোন ভয়ঙ্কর ঘটনা
- 8:04ঘটেছে।
- 8:05>> মৃতদেহটির দিকে আর একবারও তাকানোর সাহস
- 8:08হলো না কমলার। সে দ্রুত সেখান থেকে সরে
- 8:11যেতে লাগল। কিন্তু কয়েক পা এগোতেই
- 8:14রাস্তার পাশের একটি গাছের নিচে সাদা শাড়ি
- 8:17পরা এক নারীকে দাঁড়িয়ে থাকতে দেখল।
- 8:19নারীর মুখ ঘোমটা দিয়ে ঢাকা। চারপাশে এত
- 8:23অন্ধকার থাকা সত্ত্বেও তার সাদা শাড়িটি
- 8:26স্পষ্ট দেখা যাচ্ছিল। এত রাতে এখানে কে
- 8:29দাঁড়িয়ে আছে? আপনি কি ওই গাছের লাশটা
- 8:32দেখেছেন?
- 8:33>> নারীটি কোন উত্তর দেয় না। মাথা সামান্য
- 8:36নিচু করে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে।
- 8:40>> আপনি কি এই গ্রামের মানুষ?
- 8:42>> কমলার মনে হলো নারীটি যেন তার অপেক্ষাতেই
- 8:45সেখানে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ আগের
- 8:48কান্নার শব্দ, গাছের ডালে ঝুলন্ত মৃতদেহ
- 8:51আর এই অচেনা নারীর উপস্থিতি। সবকিছু
- 8:54মিলিয়ে তার মনে ভয় আরো বেড়ে গেল। সে
- 8:58নাকি আরো ভয়ঙ্কর কিছু।
- 9:00>> কিছু বলছেন না কেন?
- 9:02>> কমলা আমার কাছে আয়।
- 9:04>> নিজের নাম শুনে কমলার বুকের ভেতরটা কেঁপে
- 9:07উঠল। নির্জন জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে থাকা
- 9:10নারীটি কিভাবে তার নাম জানল তা কিছুতেই
- 9:13বুঝতে পারছিল না।
- 9:15>> আপনি আমার নাম জানলেন কি করে? আপনি কি
- 9:18আমাদের গ্রামের কেউ?
- 9:20>> কমলা।
- 9:21>> একটু এদিকে আয়। তোর সঙ্গে আমার কথা আছে
- 9:26>> না আমি আপনাকে চিনি না আমাকে বাড়ি যেতে
- 9:29দিন অনেক রাত হয়ে গেছে
- 9:32>> নারীটির কন্ঠে এমন এক অস্বাভাবিক টান ছিল
- 9:35যেন সে কমলাকে নিজের দিকে টেনে নিতে চাইছে
- 9:39কমলা আর কথা না বাড়িয়ে পাশ কাটিয়ে
- 9:41যাওয়ার চেষ্টা করল আর ঠিক তখনই
- 9:46নারীর মুখ দেখা মাত্রই কমলার গলা দিয়ে
- 9:49কোন শব্দ বের হলো না মুখের চামড়া
- 9:52ফ্যাকাসে চোখের জায়গা দুটো গভীর কালো
- 9:55গর্তের মত ঠোটের কোণে অস্বাভাবিক হাসি
- 9:59>> হে ভগবান এ কি আপনি মানুষ নন এত
- 10:04তাড়াহুড়ো কিসের কমলা আমাকে দেখে ভয়
- 10:08পাচ্ছিস কেন একটু কাছে আয়
- 10:11>> পেত্নী ধীরে ধীরে কমলার দিকে এগিয়ে আসে
- 10:14তার পা মাটিতে না ছুয়েই সামনে এগোয়
- 10:18>> আমাকে ছেড়ে দিন আমি আপনার কোন ক্ষতি
- 10:21করিনি দয়া করে আমার পথ ছেড়ে দিন।
- 10:24>> ক্ষতি করিস নি তবু আমাকে ফেলে রেখে চলে
- 10:28যাবি। ওই গাছের নিচে কতদিন ধরে একা পড়ে
- 10:32আছি। কেউ আমার কাছে আসে না। আজ তোকে
- 10:37পেয়েছি। আর যেতে দেবো না।
- 10:40>> পেত্নীর কথা শেষ হতেই চারপাশের বাতাস যেন
- 10:44হঠাৎ ভারী হয়ে উঠল। গাছের ডালপালা
- 10:47অস্বাভাবিকভাবে নড়তে শুরু করল। কমলা
- 10:50বুঝতে পারল এখানে দাঁড়িয়ে থাকলে তার
- 10:52মৃত্যু অনিবার্য। সে প্রাণপনে সেখান থেকে
- 10:55পালানোর চেষ্টা করল। কমলার হাত থেকে মাটির
- 10:57কলসি পড়ে ভেঙে যায়। জল মাটিতে ছড়িয়ে
- 11:00পড়ে।
- 11:01>> বাঁচাও কেউ আছো? আমাকে বাঁচাও।
- 11:05>> কমলা পালাতে লাগলে পেত্নীটি হঠাৎ তার
- 11:08লম্বা হাতটি দিয়ে কমলার চুল চেপে ধরে।
- 11:11>> দাঁড়া কমলা। তোকে আমি যেতে দেবো না। এত
- 11:16সহজে আমার হাত থেকে মুক্তি পাবি না।
- 11:19>> ছাড়ুন। আমার চুল ছাড়ুন। আমাকে যেতে দিন।
- 11:24কোথায় যাবি? আজ তোকে আমার সঙ্গে এখানেই
- 11:28থাকতে হবে।
- 11:29>> কমলার চিৎকারে পুরো জঙ্গল কেঁপে উঠল। ঠিক
- 11:33এমন সময় হারিকেন হাতে সেখানে উপস্থিত হলো
- 11:36এক জেলে। যে পাশের নদীতে মাছ ধরে বাড়ি
- 11:39ফিরছিল।
- 11:40>> বাঁচান। আমাকে বাঁচান ও আমাকে মেরে ফেলবে
- 11:45>> এ তো মানুষ নয় হে ভগবান হে আবার কি
- 11:50>> তুই কে রে এখান থেকে চলে যা নইলে তোরও
- 11:54রক্ষা হবে না
- 11:56>> মেয়েটিকে ছেড়ে দে বলছি ওর কোন ক্ষতি
- 12:00করিস না
- 12:01>> তোকে শেষবারের মতো বলছি চলে যা
- 12:05>> জেলে বুঝতে পারল খালি হাতে ওই অশরীরীর
- 12:08সঙ্গে লড়াই করা সম্ভব নয় সামনে এগলে
- 12:11তাকেও আক্রমণ করতে পারে। কিন্তু কমলাকে
- 12:13এভাবে ফেলে রেখে যাওয়ার সাহস তার হলো না।
- 12:16হরিপদ সমস্ত শক্তি দিয়ে জ্বলন্ত
- 12:18হারিকেনটি পেতনির দিকে ছুড়ে মারল।
- 12:21হারিকেনটি পেতনির শরীরে আঘাত করতেই তীব্র
- 12:24চিৎকার শোনা যায়। চারপাশে কালো ধোয়ার মত
- 12:27কুয়াশা ছড়িয়ে পড়ে। [চিৎকার করা]
- 12:30>> তুই আমার গায়ে আগুনের আলো ফেললি। এর
- 12:33শাস্তি তোকে পেতেই হবে। যেদিন আবার এই
- 12:37জঙ্গলের পথে আসবি সেদিন তোর আর ঘরে ফেরা
- 12:41হবে না।
- 12:42>> আমাকে বাঁচালেন আর একটুও দাঁড়াতে
- 12:45পারছিলাম।
- 12:47তারপর আর কোন শব্দ শোনা গেল না। তারা
- 12:50বুঝতে পারল এই জঙ্গলে এমন এক অশুভ শক্তির
- 12:54বাস যার সঙ্গে মানুষের কোন লড়াই চলে না।
- 12:59হরিপদের মুখে এতক্ষণ ধরে সেই ভয়ঙ্কর
- 13:02ঘটনার কথা শুনে চায়ের দোকানে বসে থাকা
- 13:04সবাই স্তব্ধ হয়ে গেল। বাইরে তখনো শীতের
- 13:08বাতাস বইছে। দোকানের উনুনের আগুন প্রায়
- 13:11নিভে এসেছে। হরিপদের কথাগুলো যেন সবাইকে
- 13:14বহু বছর আগের সেই নির্জন জঙ্গলের মধ্যে
- 13:18নিয়ে গিয়েছিল।
- 13:19>> হরিপদ কাকা তুমি কি সত্যিই ওই মেয়েটিকে
- 13:22বাঁচাতে পেরেছিলে?
- 13:24>> সেদিন রাতের মত বাঁচাতে পেরেছিলাম।
- 13:28মেয়েটিকে বাড়ির কাছাকাছি পৌঁছে
- 13:31দিয়েছিলাম। [মিউজিক]
- 13:32কিন্তু ওই রাতের পর থেকে আমার জীবন আর
- 13:36আগের মত ছিল না।
- 13:39>> ওই পেতনি আসলে কে ছিল? কেন সে তোমার নাম
- 13:43ধরে হুমকি দিল?
- 13:45>> তার পরিচয় আমি সেদিন জানতে পারিনি। তবে
- 13:50কয়েক বছর আগে ওই জঙ্গলের একটি পুরনো গাছে
- 13:54এক অজ্ঞাত পরিচয় মেয়ের লাশ ঝুলতে দেখা
- 13:58গিয়েছিল।
- 14:00গ্রামের কয়েকজন কাঠ কাটতে গিয়ে প্রথম
- 14:03লাশটি [মিউজিক] দেখতে পায়।
- 14:06>> তারপর কি হয়েছিল? পুলিশ বা গ্রামের লোকজন
- 14:09কিছু জানতে পারেনি।
- 14:11>> তখনকার দিনে এতদূরের গ্রামে কে আর খোঁজ
- 14:16নিতে আসতো। মেয়েটির কোন পরিচয় পাওয়া
- 14:20যায়নি।
- 14:22কারো বাড়ির লোক তাকে খুঁজতেও [মিউজিক]
- 14:24আসেনি।
- 14:26শেষ পর্যন্ত গ্রামের লোকজনই তার সৎকারের
- 14:30ব্যবস্থা করে।
- 14:32>> কিন্তু তুমি তো বলেছিলে লাশটা দাহ করা
- 14:34যায়নি। সেটা কিভাবে সম্ভব?
- 14:37>> হ্যাঁ। এটাই সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার।
- 14:42গ্রামের লোকজন কাঠ যোগাড় করে চিতায় আগুন
- 14:45দিয়েছিল। কিন্তু যতবার আগুন জ্লানো
- 14:49হয়েছে ততবারই অদ্ভুতভাবে আগুন নিভে গেছে।
- 14:54শুকন কাঠও জ্বলছিল না। শেষে সবাই ভয়
- 14:58পেয়ে যায়।
- 15:00>> তাহলে লাশটার কি হয়েছিল?
- 15:03>> গ্রামের বয়স্ক লোকেরা বলেছিল মেয়েটির
- 15:07আত্মা শান্তি পায়নি। আর নয়তো এই শরীরটি
- 15:11অভিশপ্ত।
- 15:13তাই বাধ্য হয়ে গাছটার নিচেই গভীর গর্ত
- 15:17খুরে লাশটি মাটি চাপা। দেওয়া হয়েছিল।
- 15:22তারপর থেকে ওই জায়গায় কেউ দিনের বেলাতেও
- 15:26যেতে চাইতো না।
- 15:29>> তার মানে কমলা যে মেয়েটির লাশ গাছে ঝুলতে
- 15:32দেখেছিল সেই মেয়েটি পেতনি হয়ে ফিরে
- 15:36এসেছিল। আমারও তাই মনে হয়। কিন্তু একটা
- 15:41কথা আজও বুঝতে পারিনি। সেদিন মেয়েটি আমার
- 15:46নাম ধরে হুমকি দিয়েছিল। অথচ আমি তো তাকে
- 15:50কোনদিন চিনতাম না। সেই রাতের পর বহুবার
- 15:55মনে হয়েছে সে কি সত্যিই আমার উপর
- 15:58প্রতিশোধ নিতে চেয়েছিল?
- 16:01>> তুমি তারপর আর কখনো ওই জঙ্গলের দিকে
- 16:04যাওনি?
- 16:05>> না। মাছ ধরার কাজও বদলে ফেলেছিলাম। নদীর
- 16:10ওই পাশের ঘাটে আর কোনদিন যাইনি।
- 16:14>> [নাক ডাকা]
- 16:15>> কারণ আমি জানতাম ওই বেতনি আমাকে চিনে
- 16:19রেখেছে।
- 16:21হরিপদের কথা শেষ হতেই দোকানের বাইরে থেকে
- 16:24হঠাৎ শুকন পাতার উপর কারো হাঁটার শব্দ
- 16:28ভেসে এল। সবাই একসঙ্গে দরজার দিকে তাকালো।
- 16:31এত রাতে দোকানের সামনে কারো আসার কথা নয়।
- 16:34তারপর অন্ধকারের মধ্যে থেকে ভেসে এলো এক
- 16:38নারীর পরিচিত কন্ঠ।
- 16:40>> কমলা জল নিয়ে আয়। চায়ের দোকানের সবাই
- 16:45আতঙ্কিত হয়ে দরজার দিকে তাকিয়ে থাকে।
- 16:49এ কার গলা? কে কমলাকে ডাকছে?
- 16:52>> হরিপথ কাকা তুমি কিছু বলছো না কেন? এই
- 16:56কমলা কে?
- 16:58>> না। এ হতে পারে না। এই গলা আমি চিনি।
- 17:03>> কাকে চিনতে পারলে হরিপদ? কে বাইরে
- 17:06দাঁড়িয়ে আছে?
- 17:08>> কমলা।
- 17:10যে মেয়েটিকে আমি সেদিন ওই জঙ্গল থেকে
- 17:13বাঁচিয়েছিলাম
- 17:15তার নাম ছিল কমলা।
- 17:17তাহলে তো সে বেঁচে ছিল। এখন কোথায় থাকে?
- 17:22>> না। কমলা তো বহু বছর আগেই মারা গেছে।
- 17:27>> কি বলছো কাকা? তুমি নিজেই তো তাকে
- 17:30বাঁচিয়েছিলে।
- 17:31>> হ্যাঁ। কিন্তু সেদিনের পর থেকে কমলার
- 17:35জীবনে আর শান্তি ছিল না। কয়েক বছর পর এক
- 17:40শীতের রাতেই সে মারা যায়। তার মৃত্যুর
- 17:44কথা আমি নিজে শুনেছিলাম। তারপর এত বছর
- 17:49পেরিয়ে গেছে। তাহলে আজ এই রাতে বাইরে
- 17:54থেকে কে তার নাম ধরে ডাকছে।
- 17:58>> তাদের সামনে সেই পেত্নী এসে দাঁড়াবে।
- 18:01হরিপদ
- 18:02এত বছর পরেও আমাকে চিনতে পারলি না
- 18:07>> তুই তুই আবার ফিরে এসেছিস
- 18:11>> তোকে বলেছিলাম একদিন আবার দেখা হবে আজ
- 18:16সেইদিন আর কমলাকে আমি একা ডাকতে আসিনি
- 18:21এবার তোদের সবাইকে আমার সঙ্গে যেতে হবে
- 18:26>> পেত্নীর কথার সঙ্গে সঙ্গে দোকানের উনুনের
- 18:29আগুন হঠাৎ নিভে গেল। ঘন অন্ধকারে সবাই
- 18:32আতঙ্কে চিৎকার করে উঠলো। বাইরে থেকে ভেসে
- 18:36এলো সেই ভয়ঙ্কর নারীর অট্টহাসি। আর হরিপথ
- 18:40বুঝতে পারল বহু বছর আগে জঙ্গলে শুরু হওয়া
- 18:43সেই ভয়ঙ্কর ঘটনা আজও শেষ হয়নি।
- 18:56>> [মিউজিক]
About this transcript
This page contains the full transcript of শীতের রাতে কলস নিয়ে | Bhuter Cartoon | Bengali Horror Cartoon | Vuter Golpo | Sonar Ayna by Sonar Ayna, generated from the public captions YouTube serves with the video. The transcript has 2,094 words across 339 segments, with the original timestamps preserved so you can click any line to jump to that moment in the embedded player.
What you can do with it
Use the transcript to take notes, quote the speaker, build a study guide, generate a summary with ChatGPT or Claude via the YouTube Summary tool, or export it as a timed subtitle file with YouTube to SRT. You can also re-open it in the transcriber to choose a caption track available on the video.
Free YouTube transcript tool
YouTube2Text is a free YouTube transcript generator — no signup, no daily limit. Paste any YouTube link and get the full transcript instantly, with timestamps, click-to-jump, caption language selection, AI prompts for ChatGPT, Claude, and Gemini, and exports to TXT, SRT, VTT, or Markdown.