YouTube2Text

মাসিকের কতদিন পরে সহবাস করলে সন্তান হয়? — ডা. তাসনিম জারা (চিকিৎসক, ইংল্যান্ড) — Transcript

by Dr Tasnim Jara · 1,610 words · 195 segments · language en · Watch on YouTube

Full transcript

  1. 0:00আজকে আলোচনা করবো কখন সহবাস করলে
  2. 0:03সন্তানধারনের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে।
  3. 0:06প্রতি মাসে মেয়েদের সাদা স্রাবের চার রকমের অবস্থা দেখা যায়।
  4. 0:09প্রথম প্রকারের অবস্থায় সহবাস করলে সন্তানধারণের সম্ভাবনা খুবই ক্ষীণ থাকে।
  5. 0:14তার পরের দুই ধরনের অবস্থায় সন্তান ধারণের সম্ভাবনা একটু করে বাড়তে থাকে।
  6. 0:19চতুর্থ এক ধরনের সাদা স্রাব আছে, যেটা দেখা দেয়ার সময় সহবাস করলে
  7. 0:23সন্তানধারণের সম্ভাবনা থাকে সবচেয়ে বেশি।
  8. 0:26এতটা বেশি।
  9. 0:27এখন এই চার ধরনের সাদাস্রাব কীভাবে চিনতে পারবেন
  10. 0:31সেটা ছবির মাধ্যমে বুঝিয়ে দিবো।
  11. 0:32প্রথম অবস্থা হচ্ছে মাসিকের ঠিক পরে যখন কোন সাদাস্রাব যায় না।
  12. 0:37মাসিকের রাস্তাটা খুব শুকনা শুকনা মনে হয়,
  13. 0:39তখন গর্ভধারণের সম্ভাবনা প্রায় শূন্যের কাছাকাছি।
  14. 0:42০.৩ শতাংশ।
  15. 0:44এর পরের অবস্থায় মাসিকের রাস্তা হাল্কা ভেজা মনে হয়,
  16. 0:47কিন্তু আপনি চোখে কোন সাদাস্রাব দেখেন না বা হাতেও ধরতে পারেন না,
  17. 0:51তখন গর্ভধারণের সম্ভাবনা থাকে ১ শতাংশের একটু বেশি।
  18. 0:54১.৩ শতাংশ।
  19. 0:56প্রথম এই দুই অবস্থা সবার মধ্যে দেখা যায় না।
  20. 0:59বিশেষ করে যাদের মাসিকের সাইকেল ছোট,
  21. 1:02তাদের ক্ষেত্রে এই দুই অবস্থা মাসিকের সময়েই হয়ে যেতে পারে।
  22. 1:06তৃতীয় ও চতুর্থ অবস্থা যেটা বলবো, সেটা প্রায় সবার ক্ষেত্রেই দেখা যায়।
  23. 1:10তৃতীয় অবস্থায় ঘন সাদাস্রাব যায়।
  24. 1:13সেটা আঙ্গুলের সাথে আঠালো হয়ে লেগে থাকে।
  25. 1:15কিছুটা এমন।
  26. 1:16তখন গর্ভধারণের সম্ভাবনা বেড়ে ২.৫ শতাংশের কাছে চলে আসে।
  27. 1:21চতুর্থ অবস্থায় সাদাস্রাব খুব পাতলা এবং পিচ্ছিল হয়।
  28. 1:24কাচা ডিমের সাদা অংশ যেমন মসৃণ আর পিচ্ছিল হয়, কিছুটা তেমন।
  29. 1:28দেখতে স্বচ্ছ।
  30. 1:29আর সেই সাদাস্রাব দুই আঙ্গুল দিয়ে টেনে বড় করা যায়।
  31. 1:32কয়েক ইঞ্চি বড় করলেও ভাঙ্গে না।
  32. 1:34ছবিতে যেমন দেখছেন।
  33. 1:36খন গর্ভধারণের সম্ভাবনা অনেক বেড়ে যায়।
  34. 1:39২৮.৬ শতাংশ,
  35. 1:41অর্থাৎ প্রায় ৩০ শতাংশের কাছাকাছি চলে আসে।
  36. 1:43এই চতুর্থ অবস্থা শেষ হওয়ার পর আবার সাদাস্রাব ঘন আঠালো বা নাই হয়ে যায়।
  37. 1:48মাসিকের ঠিক আগে আগে আবার পাতলা সাদাস্রাব যেতে পারে কিছু কিছু নারীর ক্ষেত্রে,
  38. 1:52তবে সেটা গর্ভধারণের সাথে সম্পর্কিত না।
  39. 1:55তাহলে করণীয় কি?
  40. 1:57তৃতীয় অবস্থা যখন শুরু হবে, তখন থেকেই চেষ্টা শুরু করবেন।
  41. 2:01এবং চতুর্থ অবস্থা যেদিন শেষ হবে, তারপরের তিন দিন পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবেন।
  42. 2:06আর একটু আগেই দেখেছেন যে চতুর্থ অবস্থায় সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে।
  43. 2:10এটা মাথায় রাখবেন।
  44. 2:11এই গেলো প্রথম পদ্ধতি।
  45. 2:13আমি আরো কয়েকটা সহজ উপায় এখন শেখাবো।
  46. 2:16কারণ সবার শরীরতো একভাবে কাজ করে না
  47. 2:19নানা কারণে সাদাস্রাব ভিন্ন হতে পারে।
  48. 2:21কয়েকটি পদ্ধতি যদি বুঝে নেন,
  49. 2:23তাহলে একটা না একটা আপনাকে সঠিক সময় বুঝতে সাহায্য করবে।
  50. 2:30মাসিকের সময়ে আর মাসিকের পর পর শরীরের তাপমাত্রা কিছুটা কম থাকে।
  51. 2:35যখন ডিম্বাশয় থেকে ডিম্বাণু বের হয়, অর্থাৎ ডিমটা ফোটে,
  52. 2:39তখন একজন নারীর শরীরের তাপমাত্রা খানিকটা বেড়ে যায়।
  53. 2:42না মাপলে এটা সাধারণত বোঝা যায় না, কারণ খুব সামান্য পরিমাণে বাড়ে।
  54. 2:47০.২ ডিগ্রি সেলসিয়াস বা ০.৪ ডিগ্রি ফারেনহাইটের মত।
  55. 2:51আপনি যদি প্রতিদিন শরীরের তাপমাত্রা মাপতে থাকেন,
  56. 2:54তাহলে কখন বেড়ে গেলো সেটা আপনি ধরতে পারবেন।
  57. 2:57এ ক্ষেত্রে একটা রুল মনে রাখবেন, ছয়ের পরে তিন।
  58. 3:01টানা ৬ দিন কম তাপমাত্রার পরে টানা ৩ দিন বেশি তাপমাত্রা থাকতে হবে
  59. 3:05একদিন তাপমাত্রা এসে সেটা আবার চলে গেলে তা হবে না।
  60. 3:08সেটা মানসিক চাপ বা অন্য কোন কারণে হতে পারে।
  61. 3:11এই যে টানা বেশি তাপমাত্রা শুরু হল,
  62. 3:13এটা শুরু হওয়ার তৃতীয় দিন পর্যন্ত fertile window থাকে।
  63. 3:17এই বেশি তাপমাত্রা যতদিনই থাক, ধরে নেবেন তিন দিন পরে fertile window শেষ।
  64. 3:22কিছু নিয়ম মেনে তাপমাত্রা মাপতে হবে। যখন তখন মাপলে হবে না।
  65. 3:25কখন মাপবেন?
  66. 3:27ঘুম থেকে ওঠার পরে, কোন কিছু করার আগে,
  67. 3:29বিছানায় থাকা অবস্থাতেই তাপমাত্রা মাপবেন।
  68. 3:31প্রতিদিন একই সময়ে মাপতে চেষ্টা করবেন।
  69. 3:34অর্থাৎ নিয়মিত একই সময়ে ঘুম থেকে ওঠার অভ্যাস করতে হবে।
  70. 3:37বিছানার কাছেই থার্মোমিটার রেখে দিবেন।
  71. 3:39আবার আমরা অনেকেই বগলের নিচে তাপমাত্রা মাপি।
  72. 3:41এখানে সেটা করলে হবে না। মুখের তাপমাত্রা মাপতে হবে।
  73. 3:44থার্মোমিটার জিহ্বার নিচে রেখে মুখ বন্ধ করবেন।
  74. 3:48জ্বর মাপার সাধারণ থার্মোমিটার দিয়ে মাপলে এত সূক্ষ্ম পরিবর্তন বোঝা যাবে না।
  75. 3:52ডিজিটাল থার্মোমিটার ব্যবহার করবেন।
  76. 3:53বিভিন্ন ফার্মেসিতে অল্প খরচেই কিনতে পাওয়া যায়।
  77. 3:56এই পদ্ধতিতে fertile window কখন শুরু হয় বোঝা যায় না,
  78. 4:00তবে কখন শেষ হচ্ছে সেটা বোঝা যায়।
  79. 4:02তাহলে এটা কিভাবে কাজে লাগাবেন?
  80. 4:04একটু আগে যে সাদা স্রাবের পদ্ধতি বুঝিয়েছিলাম
  81. 4:07সেটা ব্যবহার করে সাদাস্রাব যাওয়া যেদিন শুরু হয়েছে সেদিন থেকে চেষ্টা শুরু করবেন,
  82. 4:11আর এই পদ্ধতিতে তাপমাত্রা বাড়ার তৃতীয় দিন পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবেন।
  83. 4:15তাহলে গর্ভধারণের সবচেয়ে সম্ভাবনাময় সময়টুকু কাজে লাগানো হল।
  84. 4:18পরের পদ্ধতিতে যাওয়ার আগে একটু বোঝাই
  85. 4:21কেন মাসের একটা সময়ে সন্তান ধারণের সম্ভাবনা এত বেড়ে যায়।
  86. 4:25একজন নারীর শরীরে ২টা ওভারি বা ডিম্বাশয় থাকে।
  87. 4:28প্রতি মাসেই এখানে ১টা করে ডিম্বাণু পরিপক্ব হয়।
  88. 4:32যখন ডিম্বাণু পরিপক্ব হয়ে যায়,
  89. 4:34তখন সেটা খোলস ভেঙ্গে ওভারি থেকে বের হয়ে ঢোকে ফ্যালোপিয়ান টিউব বা ডিম্বনালিতে।
  90. 4:38এই ঘটনাকেই আমরা ডিম ফুটে বেরিয়ে আসা বলি।
  91. 4:41যে ডিম্বাণুটা বের হয়ে আসল, এটা এখন সন্তানধারণে সক্ষম।
  92. 4:45ফ্যালোপিয়ান টিউব বা ডিম্বনালিতে যদি পুরুষের শুক্রাণু আগে থেকেই এসে বসে থাকে,
  93. 4:50তাহলে সেটা ডিম্বাণুর সাথে মিলিত হয়।
  94. 4:52আর ডিম্বাণু আর শুক্রাণুর মিলন হলেই কেবল তা গর্ভধারণে সক্ষম।
  95. 4:56আর যদি শুক্রাণু মিলিত না হয়, ডিম্বাণু একা একা জরায়ুতে এসে পৌঁছায়,
  96. 5:01তাহলে তার কয়েক দিন পরে জরায়ু তার গায়ের মোটা প্রলেপ ঝেড়ে ফেলে,
  97. 5:05সেখান থেকে রক্তক্ষরণ হয়।
  98. 5:07এই ঘটনাকেই আমরা বাইরে থেকে মাসে মাসে ঋতুস্রাব বা মাসিক হিসেবে দেখে থাকি।
  99. 5:11এটাই সাধারণভাবে ঘটে।
  100. 5:13এর বাইরেও কিছু ব্যাপার আছে,
  101. 5:15তবে এখনকার আলোচনার জন্য সেটা বোঝার প্রয়োজন নেই।
  102. 5:18এখন খেয়াল করেন, নারীর দেহে পুরুষের শুক্রাণু সাধারণত ৩ দিন বাঁচে,
  103. 5:23কিছু ক্ষেত্রে ৭ দিন পর্যন্ত বাঁচতে পারে।
  104. 5:26কিন্তু একটা পরিপক্ব ডিম্বাণু থাকে সর্বোচ্চ ২৪ ঘণ্টা।
  105. 5:29তার মানে ডিম্বাণু খুব অল্প সময়ের জন্য থাকে।
  106. 5:32তাই ডিম্বাণু যেই কয়েক ঘণ্টা আছে,
  107. 5:34এই সময়টা আমাদেরকে ব্যবহার করতে হবে।
  108. 5:36নাহলে গর্ভধারণ হবে না।
  109. 5:38যেহেতু পুরুষের শুক্রাণু নারী দেহে কয়েক দিন বেচে থাকতে পারে,
  110. 5:41তাই শুক্রাণুকে আগে আগে গিয়ে বসে থাকতে হবে ডিম্বাণুর জন্য।
  111. 5:44যাতে ডিম্বাণু বের হলেই শুক্রাণু গিয়ে তার সাথে মিলিত হতে পারবে।
  112. 5:48অর্থাৎ ডিম্বাণু বের হওয়ার আগের কয়েক দিন যদি সহবাস করা হয়,
  113. 5:51তাহলে শুক্রাণু ঠিক সময়ে ঠিক জায়গায় থাকার সম্ভাবনা বাড়ে।
  114. 5:55আর এই কয়েকটা দিনকেই বলে fertile window।
  115. 5:57এটাই আমরা বিভিন্ন হিসেবের মাধ্যমে ধরার চেষ্টা করছি।
  116. 6:01এখন আবারো চলে যাই fertile window চেনার পদ্ধতিতে।
  117. 6:04এখন খুব সহজ একটা উপায় বলবো তবে এটা তুলনামূলক ভাবে একটু কম নির্ভরযোগ্য।
  118. 6:09এই পদ্ধতি ব্যবহার করবেন যদি আপনার মাসিক নিয়মিত হয়।
  119. 6:12একদম কাটায় কাটায় ১ মাস পর পর মাসিক হতে হবে এমন না।
  120. 6:15যদি ২৬ থেকে ৩২ দিন পর পর মাসিক হয়, তাহলে এই পদ্ধতি ব্যবহার করতে পারবেন।
  121. 6:19এই পদ্ধতি অনুযায়ী মাসিক শুরু হওয়ার পর
  122. 6:22৮ নাম্বার দিন থেকে ১৯ নাম্বার দিন পর্যন্ত আপনার fertile window
  123. 6:26অর্থাৎ যদি ১ তারিখে মাসিক শুরু হয়,
  124. 6:28তাহলে ৮ তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত সময়টাতে
  125. 6:31আপনার গর্ভধারণের সম্ভাবনা বেশি থাকবে।
  126. 6:34তবে শুধুমাত্র এই পদ্ধতি ব্যবহার না করে সাথে অন্য পদ্ধতিও মিলিয়ে ব্যবহার করার চেষ্টা করবেন।
  127. 6:39কারণ সবসময় যে এই ৮ নাম্বার থেকে ১৯ নাম্বারদিনের মধ্যেই ডিম্বাণু বের হবে,
  128. 6:43এমন নয়।
  129. 6:43এ জন্যই অন্য পদ্ধতিগুলোও বুঝিয়েছি।
  130. 6:49এটা একটু কষ্ট করে হিসেব করতে হবে তবে ভালো কাজ করে।
  131. 6:52পদ্ধতিটা হল ক্যালেন্ডারে তারিখ হিসাব রাখা।
  132. 6:55প্রথম যেদিন মাসিক হয় সেই তারিখ টা ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখবেন।
  133. 6:59মাসিক কবে শেষ হল সেটা দাগানোর প্রয়োজন নাই।
  134. 7:02এর পরে আবার যেদিন মাসিক শুরু হবে, ক্যালেন্ডারে সেই তারিখটা দাগ দিবেন।
  135. 7:06এই দুইটা তারিখের মধ্যে যত দিনের পার্থক্য, সেটা আপনার মাসিকের সাইকেলের দৈর্ঘ্য।
  136. 7:12ধরেন আপনার মাসিক শুরু হল ১ তারিখ,
  137. 7:14তারপর আবার মাসিক হল সেই মাসেরই ২৯ তারিখ।
  138. 7:17তাহলে ১ তারিখ থেকে সাইকেল শুরু হয়েছে, ২৮ তারিখে শেষ, ২৯ এ আবার নতুন সাইকেল শুরু।
  139. 7:23তাহলে এবার আপনার সাইকেল ছিল ২৮ দিনের।
  140. 7:25এভাবে অন্তত ছয় মাস ধরে আপনার মাসিকের হিসাব রাখতে হবে।
  141. 7:29সবগুলোর দৈর্ঘ্য হয়তো একই হবে না।
  142. 7:30কোনটার আসবে ৩৩ দিন, কোনটার ২৬ দিন।
  143. 7:33যখন ৬টা দৈর্ঘ্য আপনি পেয়ে গেছেন,
  144. 7:35তার মধ্যে সবচেয়ে লম্বা আর সবচেয়ে ছোট সাইকেল দুটো আপনি নিবেন।
  145. 7:39সবচেয়ে ছোট সাইকেল থেকে ১৮ বিয়োগ করলে যেই সংখ্যাটা পাবেন,
  146. 7:43আপনার সাইকেলের সেই দিন থেকে fertile window শুরু।
  147. 7:46আর সবচেয়ে লম্বা সাইকেল থেকে ১১ বিয়োগ করলে যেই সংখ্যাটা আসবে,
  148. 7:50সেই দিন আপনার fertile window এর শেষ দিন
  149. 7:53একটা উদাহরণ দিয়ে বোঝাই।
  150. 7:54ধরা যাক আপনার সবচেয়ে ছোট সাইকেল হচ্ছে ২৬ দিনের।
  151. 7:57এখান থেকে ১৮ বিয়োগ করলে হল ৮।
  152. 8:00অর্থাৎ আপনার সাইকেলের অষ্টম দিন থেকে fertile window শুরু।
  153. 8:03তারপর ধরেন আপনার সবচেয়ে লম্বা সাইকেল হচ্ছে ৩৩ দিনের।
  154. 8:06১১ বিয়োগ করলে হয় ২২।
  155. 8:08অর্থাৎ আপনার সাইকেলের ২২ তম দিন হচ্ছে শেষ দিন।
  156. 8:11তাহলে মাসিক শুরু হওয়ার পরে ৮ নাম্বার দিন থেকে
  157. 8:14২২ নাম্বার দিন হল আপনার fertile window।
  158. 8:17এর যে কোন এক দিন আপনার ওভারি থেকে ডিম্বাণু বের হওয়ার সম্ভাবনা আছে।
  159. 8:20তাই এই সময়টাতে সহবাস করলে শুক্রাণু আগে আগে গিয়ে ডিম্বাণুর জন্য বসে থাকতে পারবে।
  160. 8:25মাসিকের সাইকেল হিসাব করার সময় সাধারণত ২টা ভুল দেখা যায়।
  161. 8:28১. মাসিক শেষ হওয়ার দিন থেকে অনেকে গোনা শুরু করে।
  162. 8:32কিন্তু হিসাব করতে হবে যেদিন মাসিক শুরু হল সেই দিন থেকে।
  163. 8:36২. অনেকে পরের মাসিক শুরু হওয়ার দিনটাও গোনে।
  164. 8:39পরের মাসিক যেদিন শুরু হল, সেদিন থেকে নতুন সাইকেলের হিসাব করতে হবে।
  165. 8:44fertile window চেনার আরো অন্যান্য কিছু উপায় আছে।
  166. 8:46বাজারে ovulation kit পাওয়া যায় যেগুলো কিছুটা প্রেগ্নেন্সি টেস্টের মত।
  167. 8:50প্রস্রাবে হরমোনের লেভেল মেপে বলে দেয় কখন ডিম্বাণু বের হয়ে আসতে পারে।
  168. 8:54সেগুলোও ব্যবহার করতে পারেন তবে দাম তুলনামূলকভাবে বেশি।
  169. 8:57মোবাইল ফোনে এ কিছু অ্যাপ পাওয়া যায় যেমন Clue, Glow ইত্যাদি।
  170. 9:02মাসিকের তারিখ বসালে তারা fertile window হিসাব করে দেয়।
  171. 9:04তবে এই সবগুলো অ্যাপই নির্ভরযোগ্য না।
  172. 9:06ব্যবহার করলে আপনার সাইকেলের দৈর্ঘ্য সম্পর্কে একটা ধারণা পাবেন।
  173. 9:10এছাড়াও ডিম্বাণু বের হওয়ার পরে স্তনে বা তলপেটে ব্যথা হতে পারে,
  174. 9:14পেট ফাঁপা লাগতে পারে।
  175. 9:15তবে এই লক্ষণগুলো ব্যবহার করে fertile window বের করা নির্ভরযোগ্য নয়।
  176. 9:19সবার fertile window একই সময়ে হয় না।
  177. 9:21আবার একই মানুষের ক্ষেত্রে একেক মাসে একেক সময়ে হতে পারে,
  178. 9:25মাসিক নিয়মিত হলেও।
  179. 9:27তাই নিজের শরীরের লক্ষণ গুলো যেমন তাপমাত্রা, সাদাস্রাব,
  180. 9:30এগুলোর দিকে খেয়াল রাখলে সময়টা আরো ভালভাবে চিনতে পারবেন।
  181. 9:34যতগুলো পদ্ধতি বললাম,
  182. 9:35এগুলোর কোনটাই একদম নিশ্চিত করে বলতে পারবে না যে
  183. 9:38এই সময়েই ডিম্বাশয় থেকে ডিম্বাণু বের হয়ে এসেছে
  184. 9:41এবং এর মধ্যে সহবাস করলে বাচ্চা হবেই।
  185. 9:43তবে পদ্ধতিগুলো অনুসরণ করলে, বিশেষ করে কয়েকটা পদ্ধতি সমন্বয় করলে,
  186. 9:47সন্তানধারণের সম্ভাবনা অনেকটা বাড়বে।
  187. 9:49মনে রাখবেন, নিয়মিত সহবাস করলে
  188. 9:52অর্থাৎ ১দিন বা ২দিন পর পর সহবাস করলে
  189. 9:55১ বছরের মধ্যে ৮০ শতাংশের বেশি দম্পতি সফল হন।
  190. 9:58তাই ৩/৪ মাস চেষ্টা করে সফল না হলে ঘাবড়ে যাবেন না।
  191. 10:01সময় লাগতে পারে।
  192. 10:03১ বছর নিয়মিত চেষ্টা করার পরেও সফল না হলে ডাক্তারের পরামর্শ নিবেন।
  193. 10:07নারীর বয়স যদি ৩৫ এর বেশি হয়,
  194. 10:09তাহলে ৬ মাস চেষ্টা করার পরেই ডাক্তারের শরণাপন্ন হবেন।
  195. 10:12আপনার সফলতা কামনা করছি।

About this transcript

This page contains the full transcript of মাসিকের কতদিন পরে সহবাস করলে সন্তান হয়? — ডা. তাসনিম জারা (চিকিৎসক, ইংল্যান্ড) by Dr Tasnim Jara, generated from the public captions YouTube serves with the video. The transcript has 1,610 words across 195 segments, with the original timestamps preserved so you can click any line to jump to that moment in the embedded player.

What you can do with it

Use the transcript to take notes, quote the speaker, build a study guide, generate a summary with ChatGPT or Claude via the YouTube Summary tool, or export it as a timed subtitle file with YouTube to SRT. You can also re-open it in the transcriber to translate the transcript into 100+ languages.

Free YouTube transcript tool

YouTube2Text is a free YouTube transcript generator — no signup, no daily limit. Paste any YouTube link and get the full transcript instantly, with timestamps, click-to-jump, translation to 100+ languages, AI prompts for ChatGPT, Claude, and Gemini, and exports to TXT, SRT, VTT, or Markdown.